হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

তেহরানে ৭৭টি ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় অন্তত ৭৭টি ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তেহরানের ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণ কমিটির সম্পাদক সাজ্জাদ আসঘারি এই ক্ষয়ক্ষতির তথ্য নিশ্চিত করেছেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে জানা গেছে, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে বিভিন্ন ঐতিহাসিক ভবন, প্রাসাদ ও জাদুঘর রয়েছে।

সাজ্জাদ আসঘারি জানান, ক্ষয়ক্ষতির প্রায় ৯০ শতাংশই আংশিক বা সামান্য প্রকৃতির, তবে ১০ শতাংশ ক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ অত্যন্ত গুরুতর।

ক্ষতিগ্রস্ত ৭৭টি স্থাপনার মধ্যে ৩৮টি জাতীয়ভাবে নিবন্ধিত ঐতিহ্যবাহী স্থান। বাকি ভবনগুলো স্থাপত্য ও সাংস্কৃতিক মূল্যের কারণে গুরুত্বপূর্ণ। ক্ষতিগ্রস্ত হওয়া ২৭টি স্থাপনা কাজার আমলের।

হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া উল্লেখযোগ্য স্থাপনাগুলোর মধ্যে রয়েছে— ফারোখাবাদ প্রাসাদ, ইশরাতাবাদ প্রাসাদ, কাহাক মিল, কাসর কারাগার, মার্বেল প্রাসাদের পাথরের গেট, আহমদ রেজা পাহলভি প্রাসাদ এবং রফি নিয়া সিনাগগ হাউস।

তেহরানের ঐতিহাসিক সম্পদ রক্ষায় এই ক্ষয়ক্ষতিকে বড় আঘাত হিসেবে দেখছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

সূত্র : ‍আলজাজিরা

দ্বিতীয় দফা আলোচনায় অগ্রগতির ইঙ্গিত, আশাবাদী পাকিস্তান

ইসরাইলের সম্ভাব্য নতুন শত্রুর তালিকায় দুই মুসলিম দেশ

প্রথম উড়ন্ত ট্যাক্সি স্টেশন নির্মাণের দাবি দুবাইয়ের

লেবানন যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ নিহত ৪

২০ বছরের জন্য পারমাণবিক অস্ত্র না বানানোর প্রস্তাব দিয়েছে ইরান: ট্রাম্প

দক্ষিণ লেবাননে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে হামলার অভিযোগ

লেবাননে যুদ্ধবিরতিকে স্বাগত জানাল ইরান

লেবাননে যুদ্ধবিরতি শান্তি প্রতিষ্ঠায় ঐতিহাসিক সুযোগ: নেতানিয়াহু

যুদ্ধবিরতির খবরে ইসরাইলিদের মধ্যে হতাশা