হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

এক ইরানি মীরজাফরের ফাঁসি

আমার দেশ অনলাইন

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতা এবং জানুয়ারির বিক্ষোভের সময় একটি মসজিদে অগ্নিসংযোগের অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

দেশটির বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজান জানায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আমিরালি মিরজাফারি। তার বিরুদ্ধে তেহরানের কোলহাক মসজিদে অগ্নিসংযোগ এবং “রাষ্ট্রবিরোধী কার্যক্রম” পরিচালনার অভিযোগ আনা হয়েছিল।

মিজানের প্রতিবেদনে বলা হয়, ইরানের সুপ্রিম কোর্ট তার মৃত্যুদণ্ড বহাল রাখে এবং আজ ভোরে সেই রায় কার্যকর করা হয়।

উল্লেখ্য, জানুয়ারিতে ইরানে বিভিন্ন ইস্যুতে বিক্ষোভ চলাকালে রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই প্রেক্ষাপটে নিরাপত্তা সংশ্লিষ্ট নানা অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

তথ্যসূত্র: আল জাজিরা

এসআর

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার