হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আন্তর্জাতিক জলসীমায় ইরানি জাহাজ তল্লাশি-জব্দের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক জলসীমায় ইরান-সম্পৃক্ত তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজগুলোতে তল্লাশি চালানো এবং প্রয়োজন হলে সেগুলো জব্দ করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। খবর আলজাজিরার।

মার্কিন কর্মকর্তাদের বরাতে শনিবার (১৮ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।

হরমুজ প্রণালির মাধ্যমে বিশ্বের মোট জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) ২০ শতাংশ পরিবাহিত হয়। গতকাল ইরান এই প্রণালিকে নৌযান চলাচলের জন্য উন্মুক্ত ঘোষণা করলেও, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত থাকায় আজ তা আবার বন্ধ করে দেয়। এই পরিস্থিতির মধ্যেই আন্তর্জাতিক জলসীমায় ইরান-সম্পর্কিত তেলবাহী ও বাণিজ্যিক জাহাজে তল্লাশি ও জব্দের প্রস্তুতির খবর সামনে এলো।

এর আগে গত সপ্তাহে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিত আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। এরপর গত সোমবার থেকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো অবরোধ করে রেখেছে।

জনসংখ্যা বৃদ্ধি ইরানের জাতীয় নিরাপত্তার জন্য জরুরি

গাজার ৯৯ শতাংশ এলাকায় বিষাক্ত দূষণের জন্য দায়ী ইসরাইল: অক্সফাম

ইরানের সাত শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়

গাজায় ইসরাইলি হামলায় নিহত বেড়ে ৭৪৭৪৬

গাজায় ইসরাইলি হামলায় আরো ১০ ফিলিস্তিনি নিহত

ইয়েমেন উপকূলে চীনের তৈরি ড্রোন ভূপাতিত করল হুথিরা

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরানকে আবার আলোচনায় বসতে হবে

তেলবাহী ৫০ জাহাজে সাইবার হামলা, সন্দেহের তালিকায় ইরান

ইরানের আর্থিক নেটওয়ার্ক ধ্বংসের অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

তেল আবিবে ফ্লাইদুবাইয়ের ফ্লাইট পুনরায় চালুর অনুমোদন