হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালি উন্মুক্ত রাখতে ‘গভীরভাবে আগ্রহী’ অস্ট্রেলিয়া

আমার দেশ অনলাইন

প্রতীকী ছবি

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস জানিয়েছেন, ক্যানবেরা হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাধীনতার পক্ষে এবং এ বিষয়ে ফ্রান্স ও যুক্তরাজ্যসহ তাদের সহযোগীদের সঙ্গে কাজ করছে।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম এবিসিতে দেওয়া এক সাক্ষাৎকারে মার্লেস এসব কথা বলেন।

হরমুজ প্রণালিতে ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের প্রতি অস্ট্রেলিয়ার সমর্থন আছে কি না— এমন প্রশ্নের জবাবে তিনি এ0 মন্তব্য করেন।

রিচার্ড মার্লেস বলেন, ‘স্বভাবতই আমাদের হরমুজ প্রণালি দিয়ে নৌ চলাচলের স্বাধীনতা দেখতে হবে। আমরা এই প্রণালি উন্মুক্ত রাখা এবং বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের শৃঙ্খল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে গভীরভাবে আগ্রহী।’

তবে তিনি উল্লেখ করেন, অস্ট্রেলিয়া কেবল তখনই হরমুজ প্রণালি পুনরায় সচল করার প্রচেষ্টায় অবদান রাখবে, যদি যুদ্ধবিরতি স্থায়ী হয়।

তিনি আরো বলেন, ‘বর্তমানে বিষয়টি খুবই অনিশ্চিত। যুদ্ধবিরতির বাকি সময়ে কী ঘটে এবং হরমুজ প্রণালির পরিস্থিতি কোন দিকে যায়, কোনো উদ্যোগ শুরু করার আগে আমাদের তা দেখতে হবে।’

সূত্র : আলজাজিরা

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল

যুদ্ধ বন্ধের বিনিময়ে সৌদির কাছে ৫১ বিলিয়ন ডলার দাবি হুথিদের

তেহরানে পুড়িয়ে দেওয়া হলো ট্রাম্প-ভ্যান্স-নেতানিয়াহুর বিশাল ব্যানার

বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড

নেতানিয়াহুর ‘হামাস-সমর্থক’ তকমা সত্ত্বেও সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চাইছেন বিরোধীরা

যুদ্ধ নিয়ে নতুন যে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

সৌদি আরব ও সিরিয়ার প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই

সৌদি জোটের হামলায় ইয়েমেনে ২০ জন নিহত

মার্কিন আইনপ্রণেতাদের কাছে নেতানিয়াহু এখন বিষাক্ত: ইয়ার লাপিদ