হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সব মসজিদে তারাবির নামাজ বন্ধ করে দিল কুয়েত

হামলার শঙ্কা

আমার দেশ অনলাইন

ইরানের হামলার শঙ্কায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব মসজিদে তারাবির নামাজ পড়া বন্ধ করার নির্দেশ দিয়েছে কুয়েত। পবিত্র রমজানে পুরো এক মাস রোজাদাররা তারাবির নামাজ পড়ে থাকেন। আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে একসঙ্গে বড় ধরনের হামলা চালায় দখলদার ইসরাইল ও যুক্তরাষ্ট্র। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা শুরু করে। এরমধ্যে কুয়েতেও হামলা হয়েছে।

এদিকে ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ২০১ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট।

ইরানের মেহের নিউজকে ইরানের রেড ক্রিসেন্টের মুখপাত্র বলেন, ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানের ৩২টি প্রদেশের মধ্যে ২৪টি প্রদেশে হামলা চালিয়েছে। এতে অন্তত ২০১ জন নিহত ও ৭৪৭ জন আহত হয়েছে।

রেড ক্রিসেন্টের ওই মুখপাত্র আরো বলেন, রেড ক্রিসেন্টের ২২০টিরও বেশি দল হামলার স্থানগুলোতে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

এবার প্রকাশ হলো এপস্টেইন মামলায় বাদীর পরিচয়

গাঁজা সেবনের অভিযোগে তিনজনকে কারাদণ্ড

খুদে শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়তে ফতুল্লায় ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’

গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, হেলপার নিহত

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন পররাষ্ট্রমন্ত্রী

বাঁধনের ওপর আ.লীগ নেতাকর্মীদের হামলা ঘৃণ্য অপরাধ

টিকিট কালোবাজারির অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য আটক

চীনের জালে ৬ গোলে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

১২ ব্রিটিশ এমপির প্রবেশে নিষেধাজ্ঞা দিল ইসরাইল

ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা নেওয়ার অভিযোগে আটক এনসিপি নেত্রী, মামলা দায়ের