হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননে ইসরাইলি হামলায় সাংবাদিক নিহত

আমার দেশ অনলাইন

সাংবাদিক আমাল খলিল। ছবি: সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বিমান হামলায় আল-আখবার পত্রিকার সাংবাদিক আমাল খলিল নিহত এবং অপর এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) এ ঘটনা ঘটে।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, পেশাগত দায়িত্ব পালনের সময় তাইরি শহরে এই হামলার শিকার হন আমাল। গত মার্চ মাস থেকে এ পর্যন্ত লেবাননে ইসরাইলি হামলায় নিহত চতুর্থ গণমাধ্যমকর্মী তিনি।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ধ্বংসস্তূপে আটকে পড়া আমালকে উদ্ধারের চেষ্টার সময় ইসরাইলি হামলায় জয়নাব ফারাজ নামের আরেক সাংবাদিক গুরুতর আহত হন। লেবানন রেড ক্রসের কর্মীরা জয়নাবকে উদ্ধার করে তিবনিন হাসপাতালে ভর্তি করেন।

জানা গেছে, প্রথম দফার হামলা থেকে বাঁচতে এই সাংবাদিকরা পাশের একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলেন, যা পরে হামলার লক্ষ্যবস্তু হয়। এই হামলায় সাংবাদিকদের পাশাপাশি আরো দুই ব্যক্তি নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ইসরাইলি সামরিক বাহিনী এই ঘটনায় দুই সাংবাদিক আহত হওয়ার খবর স্বীকার করলেও উদ্ধারকাজে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, হিজবুল্লাহর একটি সামরিক স্থাপনা থেকে আসা দুটি সন্দেহভাজন গাড়িকে লক্ষ্য করে তারা এই হামলা চালিয়েছে। তবে ওই গাড়িতে থাকা ব্যক্তিরা প্রকৃতপক্ষে কারা ছিলেন, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সাংবাদিকদের লক্ষ্য করে চালানো এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ এবং কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। সূত্র: সিএনএন

ট্রাম্পের হাতেই থাকছে যুদ্ধকালীন ক্ষমতা

লেবাননে ইসরাইলি বিমান হামলায় সাংবাদিক নিহত

যুদ্ধবিরতির সময় বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস

হরমুজ খোলার পথে বাধা কী, জানালেন গালিবাফ

আলোচনায় বাধা তিনটি, জানালেন ইরানের প্রেসিডেন্ট

ইরানের তেলে নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ বাড়াল যুক্তরাষ্ট্র

গোবর ও মূত্র দিয়ে তৈরি খাবার বাধ্যতামূলক করলো ভারতের মন্দির

মার্কিন জায়নবাদীরা সুবিধাভোগী, কিন্তু কথা বলে নিপীড়িতদের মতো: ক্যাসাব্লাঙ্কাস

ইরান নিয়ে আলোচনায় শুক্রবারের মধ্যে ‘সুখবর’: ট্রাম্প

করাচি বন্দরে আটকা পড়েছে ইরানের ৩ হাজার কনটেইনার