হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা বাহিনী কেশম দ্বীপের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে প্রকাশিত সেনাবাহিনীর জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আওতায় পরিচালিত ‘উন্নত প্রযুক্তির’ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনটিকে লক্ষ্যবস্তু করা হয় এবং ধ্বংস করা হয়।

বিবৃতিতে ড্রোনটিকে ‘আগ্রাসী মার্কিন শত্রুর’ এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে ‘সন্ত্রাসী বাহিনী’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশে অবস্থিত কেশম দেশটির বৃহত্তম দ্বীপ। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির উত্তর প্রবেশপথের কাছে দ্বীপটির অবস্থান। এই প্রণালি পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে।

ওয়াশিংটনের সঙ্গে সামরিক উত্তেজনার মধ্যে ইরান এর আগেও কেশম দ্বীপ ও আশপাশের জলসীমার আকাশে মার্কিন ড্রোন প্রতিহত করার একাধিক দাবি করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযান শুরুর পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। জুনে একটি সমন্বিত শান্তিচুক্তির বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও সংকটের এখনো স্থায়ী সমাধান হয়নি।

সূত্র: আনাদোলু

আরএ

ইরানের কেশম দ্বীপে হামলা চালানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

গাজায় ইসরাইলের গণহত্যা, নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৬১৮

উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণ, নাবিক নিহত

ইরানে ফের হামলা হলে ক্ষেপণাস্ত্রের নিশানায় আসতে পারে ইউরোপ

সংঘাত বন্ধে সৌদি আরবের কাছে ৫১ বিলিয়ন ডলার চেয়েছে হুথিরা, দাবি প্রত্যাখ্যান রিয়াদের

কাতারের আমিরের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

হরমুজে মাইনের আঘাতে ২ ট্যাংকারে আগুন

কঠিন পরিস্থিতির মুখে ইসরাইল, ১০ দিনের ব্যবধানে ৪ নির্বাচনে ধাক্কা খেল নেতানিয়াহু

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তাকারী দেশ বৈধ লক্ষ্যবস্তু হবে: আইআরজিসি

ইয়েমেনে সৌদি হামলায় শিশুসহ নিহত ৯, আহত ১৪