হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় ৪৮ ঘণ্টায় ইসরাইলি হামলায় ৬ ফিলিস্তিনি নিহত

আলজাজিরা

ছবি: সংগৃহীত।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত ৪৮ ঘণ্টায় ইসরাইলি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন আরও ৪৩ জন। শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানা গেছে।

মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, গাজায় ইসরাইলের যুদ্ধ শুরুর পর থেকে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ হাজার ৪৬৯ জনে। এ সময়ে আহত হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৪৯২ জন।

মন্ত্রণালয় জানিয়েছে, গত ১০ অক্টোবরের হালনাগাদের পর নিহতদের নথি যাচাই-বাছাই ও নিশ্চিত করার মাধ্যমে আগের হিসাবে আরও ৬৭ জনের মৃত্যুর তথ্য যুক্ত করা হয়েছে।

এদিকে, ২০২৫ সালের ১১ অক্টোবর থেকে কার্যকর হওয়া তথাকথিত যুদ্ধবিরতির পরও গাজায় প্রাণহানি অব্যাহত রয়েছে। এ সময়ের মধ্যে ইসরাইলি হামলায় অন্তত ১ হাজার ৫১১ জন নিহত এবং ৫ হাজার ৩৭৫ জন আহত হয়েছেন।

এ ছাড়া ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ৮৩৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

সৌদি আরবকে রক্ষায় ‘যেকোনো পদক্ষেপ’ নিতে প্রস্তুত মিসর: সিসি

মার্কিন ব্যাংকিং নিষেধাজ্ঞায় থমকে গেছে পাকিস্তানে ইরানের রপ্তানি

রাডার বন্ধ করে অবৈধ পথে চলছিল সুপারট্যাংকার, মাইন বিস্ফোরণে অচল

সৌদি-ইয়েমেন সংঘাত বন্ধে সহায়তা দিতে প্রস্তুত ইরান: আরাগচি

ট্যাঙ্কারে হামলার পর হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করল ইরান

সৌদিতে হামলা চালিয়ে ক্রমবর্ধমান শক্তির প্রমাণ দিচ্ছে হুথিরা

ক্ষেপণাস্ত্রে উন্নত ইরান, প্রযুক্তিকে এমন পর্যায়ে নিতে চায় যেন শত্রুরা হামলার সাহস না পায়

ফিলিস্তিনিদের জলপাই ‘চুরি’র অনুমতি দিলেন ইহুদি ধর্মগুরু

যুদ্ধের খরচ বাড়িয়ে ট্রাম্পকে চাপে ফেলতে চায় ইরান

এডেন বিমানবন্দরে হামলা, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীবাহী বিমান