হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননকে জয়ের ‘শেষ সুযোগ’ হিসেবে দেখছেন নেতানিয়াহু

আমার দেশ অনলাইন

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননকে তার সামরিক ‘জয়’ অর্জনের শেষ সুযোগ হিসেবে দেখছেন, এমন মত দিয়েছেন বিশ্লেষক ওরি গোল্ডবার্গ।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইসরাইল১৯৮২ সাল থেকে হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে জড়িত। প্রথমে প্রায় ১৮ বছর লেবাননের ভেতরে এবং পরে গত দুই দশক ধরে নিজস্ব সীমান্ত থেকে এই সংঘাত চলমান রয়েছে। এই চলমান অভিযানটি ২০ বছর ধরে চলে আসছে।

ইসরাইলের দাবি, অতীতে কিছু সাফল্য অর্জন করলেও হিজবুল্লাহ এখনও ইসরাইলের দেশটির উত্তরাঞ্চলের জন্য একটি বড় হুমকি হিসেবে রয়ে গেছে। ইসরাইলি সেনাবাহিনী শুধু লেবাননের দক্ষিণাঞ্চল থেকে অবকাঠামো ধ্বংস করছে না, বরং লেবানন রাষ্ট্রকে নিরস্ত্র করার জন্য সামরিকভাবেও চাপ দিচ্ছে।

বাস্তবতা হলো, ইসরাইলের মনোভাবের জন্য লেবানন একটি উপযুক্ত লক্ষ্যবস্তু। এর সামরিক বাহিনী দুর্বল, এবং খ্রিস্টান ও সুন্নি এবং শিয়া মুসলমানদের মধ্যে ক্ষমতার বিন্যাসের কারণে লেবাননের রাষ্ট্রযন্ত্র ক্রমাগত পরিবর্তনশীল। এছাড়াও, ইসরাইলের সাথে লেবাননের সীমান্তেই রয়েছে দেশটির সবচেয়ে নির্ভরযোগ্য সামরিক শত্রু।

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল

যুদ্ধ বন্ধের বিনিময়ে সৌদির কাছে ৫১ বিলিয়ন ডলার দাবি হুথিদের

তেহরানে পুড়িয়ে দেওয়া হলো ট্রাম্প-ভ্যান্স-নেতানিয়াহুর বিশাল ব্যানার

বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড

নেতানিয়াহুর ‘হামাস-সমর্থক’ তকমা সত্ত্বেও সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চাইছেন বিরোধীরা

যুদ্ধ নিয়ে নতুন যে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

সৌদি আরব ও সিরিয়ার প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই

সৌদি জোটের হামলায় ইয়েমেনে ২০ জন নিহত

মার্কিন আইনপ্রণেতাদের কাছে নেতানিয়াহু এখন বিষাক্ত: ইয়ার লাপিদ