হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মার্কিন ও ইসরাইলি হামলার নিন্দায় ইরানে সমর্থন সমাবেশ ও বিক্ষোভ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাম্প্রতিক হামলার পর ইরানের বিভিন্ন শহরে সরকারপন্থী সমাবেশ দেখা যাচ্ছে। বিশ্লেষকদের মতে, এই হামলার প্রেক্ষাপটে অনেক ইরানি নাগরিক দেশপ্রেমের প্রতীক হিসেবে জাতীয় পতাকার চারপাশে একত্রিত হয়ে রাজনৈতিক ব্যবস্থার প্রতি সমর্থন জানাচ্ছেন।

তেহরানভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজ-এর সিনিয়র রিসার্চ ফেলো আবাস আসলানি আল জাজিরাকে বলেন, ইরানের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভে নামার বদলে অনেক মানুষ চলমান মার্কিন ও ইসরাইলি হামলার নিন্দা জানাতে এবং দেশের রাজনৈতিক ব্যবস্থাকে সমর্থন করতে রাস্তায় নামছেন।

তিনি বলেন, “সমাজের একটি অংশ আগে ভেবেছিল যে ডোলান্ড তাদের সাহায্য করতে আসবেন, কারণ তারা অর্থনৈতিক অবস্থা এমনকি রাজনৈতিক ব্যবস্থা নিয়েও অসন্তুষ্ট ছিল।”

তবে বর্তমান পরিস্থিতিতে অনেকের কাছেই পরিষ্কার হয়ে গেছে যে যুক্তরাষ্ট্র তাদের সহায়তা করছে না বলে তিনি মন্তব্য করেন।

বিশ্লেষকদের মতে, বাইরের সামরিক চাপ বাড়লে অনেক সময় দেশের ভেতরের রাজনৈতিক মতপার্থক্য সাময়িকভাবে চাপা পড়ে যায় এবং জনগণের একটি অংশ জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে সরকারের পাশে দাঁড়ায়।

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

ইলম ভিশন একাডেমিতে সিরাতুন নবী (স.) উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

নবীজির আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের চরিত্র গঠনের আহ্বান ছাত্র জমিয়ত সভাপতির

নেপালে আকস্মিক বন্যায় নিহতের ঘটনায় জামায়াতের শোক

জোরারগঞ্জে ১১ চোরাই স্মার্টফোন উদ্ধার, গ্রেপ্তার ৩

রাসুলুল্লাহর আদর্শ অনুসরণের মাধ্যমেই শ্রেষ্ঠত্ব লাভ হবে

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন

তারেক রহমান প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছেন: ড. আবদুল মঈন খান