হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ দেখাতে চাইছে ইরান ও যুক্তরাষ্ট্র: বিশ্লেষক

আমার দেশ অনলাইন

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা প্রমাণ করছে যে যুদ্ধ অবসানের লক্ষ্যে করা সমঝোতা স্মারক (এমওইউ) অত্যন্ত ভঙ্গুর এবং যেকোনো সময় ভেঙে পড়তে পারে বলে মন্তব্য করেছেন রোমের আমেরিকান বিশ্ববিদ্যালয়ের বিশ্লেষক আন্দ্রেয়া দেসি।

তিনি বলেন, স্পষ্টতই ইরান ও যুক্তরাষ্ট্র—উভয় পক্ষের স্বার্থেই রয়েছে যেন পরিস্থিতি আরও বড় ধরনের সংঘাতে রূপ না নেয়।

দেসির মতে, আলোচনার প্রক্রিয়া চলার সময় আগামী ৩০ থেকে ৬০ দিনের মধ্যে এমন পরিস্থিতি বারবার দেখা যেতে পারে, যা নতুন এক বাস্তবতায় পরিণত হতে পারে।

তিনি বলেন, উভয় পক্ষেরই নিজস্ব স্বার্থ রয়েছে এটা দেখানোর যে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ও পরিচালনার সক্ষমতা তাদের হাতেই রয়েছে।

বিশ্লেষকের মতে, এর ফলে উত্তেজনা তৈরি হচ্ছে এবং সম্ভাব্য সংঘাতের ঝুঁকি বাড়ছে, যা যেকোনো মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

দেসি আরও বলেন, হরমুজ প্রণালি ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের অবস্থান ভবিষ্যতের আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই কৌশলগত জলপথের নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের প্রতিদ্বন্দ্বিতা আঞ্চলিক নিরাপত্তার ওপরও প্রভাব ফেলতে পারে।

সূত্র: আলজাজিরা

এসআর

ভোটের রায় অস্বীকার করে আরবদের নিশানা করছেন নেতানিয়াহু: ইয়ার গোলান

হরমুজে মাইনের আঘাতে ৩ তেলবাহী জাহাজে আগুন

ইসরাইলে আরব ভোট বাড়াতে কাতার-তুরস্কের অর্থায়নের অভিযোগ, শপথ পেছানোর চক্রান্ত

হরমুজে মার্কিন গুপ্তচর ড্রোন এমকিউএম-১৭০ আটকানোর দাবি ইরানের

ইসরাইলের ফিলিস্তিনি নাগরিক কারা

বিশ্বের শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় সৌদির ১৫১ গবেষক

খ্রিষ্টান ও মুসলিমদের সহাবস্থান বজায় রাখা ছাড়া লেবাননের অস্তিত্ব টিকবে না: প্রেসিডেন্ট আউন

হরমুজ প্রণালিতে জাহাজে আগুন

কেয়ারটেকার প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুর দায়িত্ব সীমিত, যুদ্ধের ক্ষমতা কি থাকবে

যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ধ্বংসের দাবি ইরানের