হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে স্টারলিংক ইন্টারনেট বিক্রির অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

আমার দেশ অনলাইন

স্টারলিংক টার্মিনালের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের সুযোগ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইরানের কর্তৃপক্ষ। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএসএনএ (ISNA) এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ৩৭ বছর বয়সী ওই ব্যক্তি দেশের বিভিন্ন প্রদেশে একটি নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন, যার মাধ্যমে স্টারলিংক টার্মিনাল ব্যবহার করে সীমাবদ্ধতাহীন ইন্টারনেট সংযোগ বিক্রি করা হতো। তাকে শিরাজ শহর থেকে আটক করা হয়েছে।

ফার্স প্রদেশের পুলিশের এক উপ-কমান্ডারের বরাত দিয়ে আইএসএনএ জানায়, “৩৭ বছর বয়সী ওই ব্যক্তি দেশের কয়েকটি প্রদেশে একটি নেটওয়ার্ক গড়ে তুলে স্টারলিংকের মাধ্যমে অবাধ ইন্টারনেট ব্যবহারের সুযোগ বিক্রি করছিলেন।”

তবে গ্রেপ্তারটি ঠিক কবে ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

বর্তমান যুদ্ধ পরিস্থিতির শুরু থেকেই ইরানে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে। এ অবস্থায় অনেক ইরানি নাগরিক মার্কিন কোম্পানি স্পেসএক্সের স্টারলিংক টার্মিনাল ব্যবহার করে সরকারি বিধিনিষেধ এড়িয়ে ইন্টারনেট ব্যবহারের চেষ্টা করছেন।

তবে ইরানে স্টারলিংক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা রয়েছে এবং এ ধরনের কার্যক্রমকে অপরাধ হিসেবে বিবেচনা করা হয়।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভের পর দেশটিতে টানা ১৮ দিন ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল।

সূত্র: আল জাজিরা

এসআর

মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল

নিষেধাজ্ঞা কমলে ইরানের অর্থনীতিতে আরও শক্তিশালী হতে পারে আইআরজিসি

ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

ইসরাইলি রাষ্ট্রদূত ও জাতিসংঘ কর্মকর্তার তুমুল বাকযুদ্ধ

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা বাস্তবায়নে গোপন আলোচনা চলছে: সুইজারল্যান্ড

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরাইলি গণহত্যা, ৪৮ ঘণ্টায় নিহত ৫

যুদ্ধিবিরতি সত্ত্বেও লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ২২

নেতানিয়াহুর অলীক কল্পনার মূল্য দিচ্ছে তেল আবিব

লেবাননে সামরিক অভিযান চালিয়ে যেতে পারে ইসরাইল

লেবাননের প্রতি ইঞ্চি জমি থেকে ইসরাইলকে বিতাড়িত করা হবে: হিজবুল্লাহ