হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজা প্রসঙ্গে মন্তব্যে চাকরিচ্যুত, আইনি লড়াইয়ে আর্সেনালের সাবেক কিটম্যান

আমার দেশ অনলাইন

ছবি: টিআরটি ওয়ার্ল্ড।

দীর্ঘ ২২ বছর ধরে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব আর্সেনালের কিটম্যান হিসেবে দায়িত্ব পালন করা মার্ক বনিক (৬২) দাবি করেছেন, ফিলিস্তিনে ইসরাইলের কর্মকাণ্ডের সমালোচনা করায় তাকে চাকরিচ্যুত করা হয়েছে। বর্তমানে তিনি ক্লাবটির বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।

২০২৪ সালের ডিসেম্বরে গাজায় ইসরাইলের অভিযানের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার পর তাকে বরখাস্ত করা হয় বলে জানান বনিক। আনাদোলু এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তার মন্তব্য ছিল রাজনৈতিক মতপ্রকাশ, কোনোভাবেই তা বিদ্বেষমূলক বা বৈষম্যমূলক ছিল না।

বনিকের ভাষ্য, ‘মানুষের উচিত অন্যায় ও অমানবিকতার বিরুদ্ধে কথা বলা। আমরা দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ নিয়ে কথা বলেছি, ইউক্রেনে রাশিয়ার অবৈধ আগ্রাসন নিয়ে কথা বলেছি, তাহলে ইসরাইলের অবৈধ দখলদারিত্ব নিয়ে কথা বললে সমস্যা কোথায়? নীরব থাকাটা ভুল।’

তিনি জানান, আর্সেনালের বিরুদ্ধে তার আইনি প্রক্রিয়া এখনো চলমান রয়েছে এবং আগামী জুনে মধ্যস্থতার কথা রয়েছে। তবে তাকে জানানো হয়েছে, পুরো প্রক্রিয়া ২০২৮ সাল পর্যন্ত গড়াতে পারে।

‘ইহুদিবিদ্বেষের অভিযোগ ভিত্তিহীন’

বনিক অভিযোগ করেন, গণমাধ্যম তার বক্তব্যের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে না ধরে বরং ইহুদিবিদ্বেষের অভিযোগকেই বেশি গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, তার পোস্টে কোনো ধরনের ইহুদিবিদ্বেষ ছিল না এবং এ বিষয়ে কোনো পুলিশি তদন্তও হয়নি।

তিনি প্রশ্ন তোলেন, ‘ফুটবল অ্যাসোসিয়েশন কখনো আমার সঙ্গে যোগাযোগ করেনি, পুলিশও দরজায় কড়া নাড়েনি। তাহলে অভিযোগের ভিত্তি কোথায়?’

তিনি ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ ডেভিড মিলারের মামলার উদাহরণ টেনে বলেন, রাজনৈতিক মতপ্রকাশের ক্ষেত্রে সবার জন্য একই মানদণ্ড প্রযোজ্য হওয়া উচিত। “আমি একাডেমিক নই বলে কি আমার মতামত দেওয়ার অধিকার নেই? সমতা কোথায়?”—এমন প্রশ্নও তোলেন বনিক।

সৌদির তেল স্থাপনা ও বিমানঘাঁটিতে হামলার দাবি হুথিদের

মক্কার নিরাপত্তায় সৌদির পাশে মালয়েশিয়া

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে বেইজিংয়ের সঙ্গে বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র

ইয়েমেনের সঙ্গে এখনই সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র

গাজায় ধসের ঝুঁকিতে প্রায় ২ হাজার ভবন, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

গাজায় ভবন ধসে নিহত বেড়ে ২০, ধ্বংসস্তূপে শতাধিক নিখোঁজ

মক্কায় ড্রোন হামলার তীব্র নিন্দা বাংলাদেশের

ইরান যুদ্ধ ঘিরে নতুন পরীক্ষার মুখে বৈশ্বিক অর্থনীতি

গাজায় ভবন ধসে নিহত ১১, ধ্বংসস্তূপের নিচে শতাধিক মানুষ

সৌদি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি হুথিদের