হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের প্রেসিডেন্ট অক্ষত আছেন: রাষ্ট্রীয় সংবাদমাধ্যম

আমার দেশ অনলাইন

ইরানে যৌথভাবে হামলা চালিয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র। তেহরানের একাধিক শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ প্রেসিডেন্ট দপ্তরের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্পূর্ণ অক্ষত ও নিরাপদ আছেন। খবর আল জাজিরার।

এর আগে তেহরানের অতি-সুরক্ষিত পাস্তুর জেলায় দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। সেখানে প্রেসিডেন্টের কার্যালয় ও সর্বোচ্চ নেতার বাসভবন অবস্থিত। তবে হামলার পর দ্রুতই প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র ইরানে ‘বড় ধরনের যুদ্ধাভিযান’ চালিয়েছে।

নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ভিডিও বার্তায় তিনি এটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা বারবার একটি চুক্তি চেয়েছি। আমরা চেষ্টা করেছি।’

তিনি বলেন, ‘আমরা তাদের ক্ষেপণাস্ত্র ধ্বংস ও ক্ষেপণাস্ত্র কারখানা জ্বালিয়ে দিতে যাচ্ছি। এটা পুরোপুরি ধ্বংস করা হবে’।

আরএ

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক হাতছাড়া হওয়ার শঙ্কায় ইসরাইলিরা

লেবানন চুক্তি ইরান-হিজবুল্লাহর জন্য বড় ধাক্কা: নেতানিয়াহু

চুক্তি নয়, আগে লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার করুন

লেবানন চুক্তিকে যেভাবে দেখছে নেতানিয়াহু

আসন্ন নির্বাচন নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের ইতি ঘটাতে পারে

সংযুক্ত আরব আমিরাতের বন্দর থেকে ইরানে পণ্য খালাস আবার শুরু

হামলা-পাল্টা হামলায় কি ভেঙে পড়বে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা

লেবানন-ইসরাইল চুক্তিকে স্বাগত জানাল জার্মানি

বাহরাইনে ইরানের ড্রোন হামলার অভিযোগ

হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ দেখাতে চাইছে ইরান ও যুক্তরাষ্ট্র: বিশ্লেষক