হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে সরকারের পাশে ইরানের জনগণ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর ইরানে জনগণের বড় একটি অংশ সরকারের প্রতি সমর্থন জানিয়ে ঐক্যবদ্ধ হচ্ছে বলে জানিয়েছেন তেহরানভিত্তিক এক বিশ্লেষক। খবর আলজাজিরার।

ইরানের নেতাদের বিরুদ্ধে জনগণকে ‘নিজেদের দেশ ফিরে নিতে’ আহ্বান জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বাস্তবে এসব হামলার পর অনেক ইরানি সরকারের পাশে দাঁড়িয়ে দেশকে সমর্থন জানাচ্ছেন।

মধ্যপ্রাচ্য স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টারের সিনিয়র গবেষক আবাস আসলানি বলেন, দেশের নেতাদের বিরুদ্ধে রাস্তায় নামার পরিবর্তে তেহরানসহ বিভিন্ন শহরে সমাবেশ হচ্ছে, যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার নিন্দা জানানো হচ্ছে এবং রাজনৈতিক ব্যবস্থার প্রতি সমর্থন প্রকাশ করা হচ্ছে।

তিনি বলেন, সমাজের একটি অংশ আগে মনে করত, অর্থনৈতিক অবস্থা বা রাজনৈতিক ব্যবস্থায় অসন্তুষ্ট হওয়ায় হয়তো ট্রাম্প তাদের সহায়তায় এগিয়ে আসবেন। তবে বর্তমান পরিস্থিতিতে অনেকের কাছেই পরিষ্কার হয়ে গেছে যে যুক্তরাষ্ট্র তাদের সহায়তা করতে আসেনি।

‘যুদ্ধের আগের চেয়ে ইরানি বাহিনী এখন অনেক বেশি শক্তিশালী’

ইরানের কেশম দ্বীপে হামলা চালানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

গাজায় ইসরাইলের গণহত্যা, নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৬১৮

উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণ, নাবিক নিহত

ইরানে ফের হামলা হলে ক্ষেপণাস্ত্রের নিশানায় আসতে পারে ইউরোপ

সংঘাত বন্ধে সৌদি আরবের কাছে ৫১ বিলিয়ন ডলার চেয়েছে হুথিরা, দাবি প্রত্যাখ্যান রিয়াদের

কাতারের আমিরের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

হরমুজে মাইনের আঘাতে ২ ট্যাংকারে আগুন

কঠিন পরিস্থিতির মুখে ইসরাইল, ১০ দিনের ব্যবধানে ৪ নির্বাচনে ধাক্কা খেল নেতানিয়াহু