হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

শিগগিরই ইরানের পারমাণবিক প্রকল্পে ফিরবেন রুশ বিশেষজ্ঞরা

আমার দেশ অনলাইন

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কূটনৈতিক সমাধান ও সমঝোতার আহ্বান জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রোসাটম (রোসাটম)। একই সঙ্গে সংস্থাটি জানিয়েছে, শিগগিরই ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ বিশেষজ্ঞরা তাদের কার্যক্রমে ফিরে যাবেন।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের বরাতে রোসাটমের প্রধান আলেক্সেই লিখাচেভ বলেন, বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এখনো তাদের সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্প।

তিনি বলেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) অংশগ্রহণে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটি সমঝোতায় পৌঁছানোর প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই।

তবে এ ক্ষেত্রে আইএইএকে সংশ্লিষ্ট সব পক্ষের স্বার্থ বিবেচনায় নেওয়ার আহ্বান জানান তিনি। লিখাচেভের ভাষায়, সংস্থাটিকে অবশ্যই সব পক্ষের স্বার্থকে গুরুত্ব দিতে হবে।

উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানের পর বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র একাধিকবার হামলার মুখে পড়ে। নিরাপত্তা ঝুঁকি বাড়ায় গত এপ্রিল মাসে রোসাটমের প্রায় ২০০ কর্মীকে ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছিল।

সাম্প্রতিক এই ঘোষণাকে বুশেহর প্রকল্পে রাশিয়ার দীর্ঘমেয়াদি সম্পৃক্ততা বজায় রাখার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে চলমান আন্তর্জাতিক উত্তেজনার মধ্যেও আলোচনার মাধ্যমে সমাধানের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করল মস্কো।

সূত্র: আল জাজিরা

এআরবি

‘ইরানের অর্থনীতি বিচ্ছিন্নের সক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই’

৩৪০০০ ফুট উঁচুতে এক পাইলট ছুরিকাঘাত করেন আরেকজনকে, ১৮০ যাত্রীসহ বিমান ক্র্যাশ করার চেষ্টা

ইসরাইলে আরো উগ্র নতুন প্রজন্মের উত্থান

হজযাত্রীদের জন্য নতুন অল-ইন-ওয়ান প্যাকেজ

পারমাণবিক কর্মসূচিতে অগ্রগতি করছে ইরান

মধ্যপ্রাচ্যকে বিপজ্জনক পরিণতি সম্পর্কে সতর্ক করল ইরান

হরমুজ খোলার পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক জবাব পেল ইরান

ইসরাইলগামী ফ্লাইট ‘হাইজ্যাকের চেষ্টা’, সৌদিতে জরুরি অবতরণ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টায় কাতার

নতুন অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি আইআরজিসির