হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সিরিয়ায় আল-শারা সরকারের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান আইএসের

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

ইসলামিক স্টেট (আইএস) শনিবার আহমেদ আল-শারা সরকারের বিরুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। প্রায় দুই বছর পর প্রকাশিত এটি আইএস মুখপাত্র আবু হুজাইফা আল-আনসারির প্রথম অডিও বার্তা।

অনলাইনে প্রকাশিত আগে থেকে রেকর্ড করা বার্তায় আবু হুজাইফা আল-আনসারি বলেন, সিরিয়ায় আইএসের সদস্যদের ‘নতুন সিরিয়ান শাসনব্যবস্থা, তাদের ধর্মনিরপেক্ষ সরকার এবং ন্যাশনাল আর্মি’র বিরুদ্ধে লড়াই করতে হবে এবং এটিকেই অগ্রাধিকার দিতে হবে।

আল-আনসারির সর্বশেষ অডিও বার্তা ২০২৪ সালের জানুয়ারিতে প্রকাশ হয়েছিল। সে সময় তিনি গাজায় ইসরাইলের হামলার প্রতিশোধ হিসেবে বিশ্বজুড়ে ইহুদিদের হত্যা করার জন্য আইএস–সমর্থকদের আহ্বান জানিয়েছিলেন।

২০২৪ সালের ডিসেম্বরে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদ উৎখাত হওয়ার পর সিরিয়ার বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। অতীতে আল-কায়েদা গোষ্ঠীর সঙ্গে আহমেদ আল-শারার সম্পর্ক ছিল। তবে ক্ষমতায় আসার পর তিনি উগ্রপন্থি অতীত থেকে সরে এসে মধ্যপন্থি ভাবমূর্তি গড়ার চেষ্টা করছেন।

২০১৪ সালে আইএস সিরিয়া ও ইরাকজুড়ে দ্রুত বিস্তার লাভ করেছিল। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনীর সমর্থনে ইরাক ২০১৭ সালে আইএসকে পরাজিত করে। দুই বছর পরে সিরিয়ায় কুর্দি নেতৃত্বাধীন জোট বাহিনীর কাছে আইএস পরাজিত হয়।

গত মাসে সিরিয়ার সেনারা কুর্দি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে অগ্রসর হয়। ফলে কুর্দি নিয়ন্ত্রণাধীন কেন্দ্রগুলোতে বন্দি থাকা আইএস সদস্যদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। চলমান সংশয়ের মধ্যে যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে ৫,৭০০–এর বেশি আইএস বন্দিকে ইরাকের কারাগারে স্থানান্তর করেছে।

সূত্র: আল আরাবিয়া

এসআর

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করল ইরান

যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান

হরমুজে নজিরবিহীন কিছু করার চেষ্টা করছে ইরান

বাবাসহ যুদ্ধে নিহত সব শহীদের রক্তের বদলা নেব: মোজতবা খামেনি

যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত চীন-তুর্কমেনিস্তান-ইরান রেল সেতু পুনরায় চালু

ইসরাইলের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়াবে না তুরস্ক

হরমুজ নিয়ে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে আরাগচি

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতির হার দ্বিগুণ হয়েছে

আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনায় ওমানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

শত্রুর গতিবিধির ওপর সজাগ দৃষ্টি রাখছে ইরান: ইসমাইল বাঘাই