হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হামলায় ইসরাইলি মন্ত্রীর ছেলের কলিজায় গুরুতর আঘাত

আমার দেশ অনলাইন

ইসরাইলি অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ ও তার ছেলে। ছবি: সংগৃহীত

লেবাননের সীমান্তের কাছে ইসরাইলের সামরিক স্থাপনায় হিজবুল্লাহর রকেট হামলায় ইসরাইলি অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচের ছেলের কলিজা ছিঁড়ে গেছে। এছাড়া তিনি পেটে ও পিঠে আঘাত পেয়েছেন।

হিজবুল্লাহ ও ইসরাইলি সেনাদের মধ্যে যুদ্ধ চলাকালে গত শুক্রবার (৬ মার্চ) পশ্চিম গ্যালিলি এলাকায় এ ঘটনা ঘটে। খবর রয়া নিউজের।

ইসরাইলের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণে গিভাতি ও গোলানি ব্রিগেডের আট ইসরায়েলি সেনা আহত হন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তিনজনের শরীরে সামান্য থেকে মাঝারি পর্যায়ের ক্ষত রয়েছে। হামলায় ইসরাইলি মন্ত্রীর ছেলের পেটে এবং পিঠে মারাত্মক আঘাত লেগেছে। এ হামলায় তার কলিজা ছিঁড়ে গেছে।

এ ঘটনার পর আহতদের বিমানে করে নাহারিয়ার পশ্চিম গ্যালিলি মেডিকেল সেন্টারে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরাইলি অর্থমন্ত্রীর ছেলের অবস্থা স্থিতিশীল। তবে কিছু রিপোর্টে উল্লেখ করা হয়েছে, তার অভ্যন্তরীণ আঘাত প্রাথমিকভাবে পাওয়া প্রতিবেদন থেকেও বেশি মারাত্মক।

এ বিষয়ে ইসরাইলি অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ বলেন, গত শুক্রবার লেবাননের সীমান্তে স্থানীয় যোদ্ধারা ইসরাইলের গোলানি সেনাদের ওপর মর্টার হামলা করে। এ সময় আট সেনা আহত হয়। আহতদের একজন হলেন আমার প্রিয় ছেলে বিনামিন হেব্রন। মর্টারের ধারালো টুকরোর আঘাতে তার পিঠ ও পেটে ছিদ্র হয়ে গেছে।

তিনি আরো বলেন, আমার ছেলেকে হাসপাতালে নেওয়া হয়েছে। মর্টারের ধারালো টুকরোর আঘাতে তার কলিজা ছিঁড়ে গেছে। ওই ধারালো টুকরোটি প্রধান রক্তনালির দেয়ালে আটকে ছিল। এটা যদি আরো জোরে আঘাত করত, তাহলে আমার ছেলের শারীরিক অবস্থা আরো খারাপ হতে পারত।

তেল রপ্তানিতে বাধা দিলে ‘২০ গুণ কঠোর’ হামলার হুমকি ট্রাম্পের

ইরান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে

লেবানন থেকে সিরিয়া গেছেন ৮০ হাজার মানুষ

আকাশসীমা লঙ্ঘন নিয়ে ইরানকে তুরস্কের হুঁশিয়ারি

যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রশাসনের ওপর চাপ বাড়ছে

নেতানিয়াহুর ‘মৃত্যুর’ খবর নিয়ে যা জানাল ইসরাইলি মিডিয়া

বাগদাদ থেকে সরিয়ে নেওয়া হয়েছে জার্মান দূতাবাসের কর্মীদের

চীন, রাশিয়াসহ অনেক দেশ যুদ্ধবিরতির জন্য যোগাযোগ করছে: ইরান

৮টি ক্ষেপণাস্ত্র ও ২৬টি ড্রোন প্রতিহত করার দাবি আমিরাতের

ইরান থেকে দূতাবাসের কর্মীদের সরাচ্ছে নেদারল্যান্ডস