হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪

আমার দেশ অনলাইন

ছবি: এএফপি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় আজ অন্তত চারজন নিহত হয়েছেন বলে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন।

তাদের তথ্য অনুযায়ী, মধ্য গাজার আল-মুঘরাকা গ্রামের কাছে একটি বিমান হামলায় একজন নিহত হন বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল জাজিরা। এছাড়া গাজা সিটির কাছে ইসরাইলি গোলাগুলি ও ট্যাংক শেলিংয়ে আরও দুইজন প্রাণ হারান।

অন্যদিকে দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় ইসরাইলি বাহিনীর গুলিতে ৪০ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন বলে জানা গেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে গাজায় এখন পর্যন্ত অন্তত ৭২,৫৮৭ জন নিহত হয়েছেন।

২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি হলেও, গাজায় প্রায় প্রতিদিনই ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে বলে অভিযোগ উঠেছে, যা ওই চুক্তির লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে।

এসআর

কঠোর মার্কিন নিষেধাজ্ঞা হুমকির পর ৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান

প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক গ্রেপ্তার

পর্যটনকেন্দ্র চর হেয়ার থেকে বালু উত্তোলনের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

নবীনগরে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা ও লুটপাটের অভিযোগ

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

২২৪ কেজি গাঁজা ও বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩

ইউক্রেনকে ৬১০ কোটি ইউরোর নতুন প্রতিরক্ষা সহায়তা অনুমোদন ইইউর

চিরনিদ্রায় শায়িত রফিক উল্লাহ, এমপির শোক

সার লুটের ঘটনায় তদন্ত কমিটি, ১১৫ বস্তা সার উদ্ধার

পদাতিক বাহিনীর মেরুদণ্ড হিসেবে কাজ করবে বীর ইউনিট: সেনাপ্রধান