হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

দক্ষিণ লেবাননের বাসিন্দাদের সরে যেতে বলল ইসরাইল

আল-জাজিরা

ফাইল ছবি

দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ প্রদেশের আরব সালিম পৌরসভার বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী।

ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র এলা ওয়াওয়েয়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ নির্দেশ দেন। পোস্টে একটি ভবন লাল চিহ্ন দিয়ে দেখানো একটি মানচিত্র প্রকাশ করা হয়। বাসিন্দাদের অবিলম্বে ওই এলাকা ছেড়ে যেতে বলা হয়।

এলা ওয়াওয়েয়ার দাবি, চিহ্নিত ভবনটি হিজবুল্লাহর একটি স্থাপনা। ইসরাইলি বাহিনীর দিকে হিজবুল্লাহর ড্রোন উড্ডয়নের জবাবে সেখানে হামলা চালানো হবে বলে জানান তিনি।

এদিকে লেবাননের ভূখণ্ডের একটি অংশ এখনো ইসরাইলের দখলে রয়েছে। জাতিসংঘ নির্ধারিত লেবানন-ইসরাইল সীমান্ত ‘ব্লু লাইন’ থেকে লেবাননের প্রায় ১০ কিলোমিটার ভেতর পর্যন্ত বিস্তৃত এই দখলকৃত এলাকা। মোট হিসাবে লেবাননের প্রায় ৫ শতাংশ ভূখণ্ড ইসরাইল অবৈধভাবে দখল করে রেখেছে।

এএম

মৃত্যুর ৩০ বছর পরও সালমান শাহকে ঘিরে এত আগ্রহ কেন

কলম্বিয়ায় ড্রোন হামলায় ৩ সেনা নিহত

ইডেন কন্যাদের কুমিল্লা সফর

কুয়েতে ৫২ হাজার ইরানি আতঙ্কে, নতুন অনিশ্চয়তার মুখোমুখি

বোনকে জমি লিখে দেওয়ায় ক্ষুব্ধ ছেলে-পুত্রবধূ, মাকে হত্যা

পাকিস্তানে ভারতীয় মদদপুষ্ট ২১ সন্ত্রাসী নিহত

বারান্দায়ই হোক প্রথম বাগান

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

লা ডেলিশিয়ার নতুন আউটলেট

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ লাশ উদ্ধার, গণদাফনের প্রস্তুতি