হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মক্কার নিরাপত্তায় সৌদির পাশে মালয়েশিয়া

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

মক্কার কাছে একটি হুথি ড্রোন প্রতিহত করার বিষয়ে প্রকাশিত খবরের ওপর নজর রাখছেন বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেছেন, ইসলামের পবিত্রতম শহরের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলার যেকোনো প্রচেষ্টা ‘কোনোভাবেই’ মেনে নেওয়া যায় না। খবর আলজাজিরার।

মঙ্গলবার এক বিবৃতিতে আনোয়ার ইব্রাহিম বলেন, মালয়েশিয়া সৌদি আরব সরকারের পাশে রয়েছে এবং মক্কার বাসিন্দা ও হজপালনকারী যাত্রীদের সুরক্ষায় দেশটির নেওয়া দ্রুত পদক্ষেপকে স্বাগত জানায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে তিনি আরো বলেন, ‘এই ঘটনা আমাদের আবারো মনে করিয়ে দেয় যে, এমন কোনো কাজ করা উচিত নয় যা এই অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে তুলতে পারে।

আনোয়ার জনবহুল এলাকায়—বিশেষ করে পবিত্র স্থানগুলোর জন্য হুমকি হতে পারে এমন—সব ধরনের হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানান। পাশাপাশি, উত্তেজনা প্রশমনে বিলম্ব না করে সব পক্ষকে আলোচনার পথ বেছে নেওয়ারও তাগিদ দেন তিনি।

তবে হুথিরা পবিত্র স্থানকে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করেছে এবং এই অভিযোগকে ‘ঘৃণ্য মিথ্যাচার’ বলে অভিহিত করেছে।

এমএমআর

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

তেল পাচারের অভিযোগে ইরাকের ৯ নিরাপত্তা কর্মকর্তা বরখাস্ত

যুদ্ধ নয়, শান্তিও নয়—এমন পরিস্থিতিতে থাকতে রাজি নয় ইরান

ইউক্রেন যুদ্ধে অর্থের জোগান ইউরোপের, ইরান সংকটে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাড়ছে দূরত্ব