হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

নতুন কংগ্রেসের অগ্রাধিকার হবে ইরান যুদ্ধ বন্ধ করা: জেফ্রিস

আমার দেশ অনলাইন

হাকিম জেফ্রিস। ছবি: সংগৃহীত

মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট দলীয় নেতা হাকিম জেফ্রিস বলেছেন, ‘বেপরোয়া ও ব্যয়বহুল ইরান যুদ্ধ’ বন্ধ করাকে নতুন মার্কিন কংগ্রেসের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে বিবেচনা করবে তার দল।

সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের সঙ্গে এই যুদ্ধের কারণে গ্যাস, খাদ্যপণ্য ও ডিজেলের দাম আকাশচুম্বী হয়েছে। পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্কের কারণে সাধারণ মার্কিন নাগরিকদের বার্ষিক ব্যয়ও কয়েক হাজার ডলার বেড়েছে।

জেফ্রিস বলেন, ‘মার্কিন জনগণ যে ধরনের সাহসী, সুদূরপ্রসারী ও অর্থবহ পরিবর্তন প্রত্যাশা করছে, তা বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

মার্কিন প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা ২৫৮টি আসনে জয় পেয়েছে, যা ১৯৯২ সালের পর দলটির সর্বোচ্চ আসনসংখ্যা। অন্যদিকে, সিনেটেও দলটি ৫৬টি আসন পেয়েছে, যা এক দশকেরও বেশি সময়ের মধ্যে তাদের সবচেয়ে বড় সংখ্যাগরিষ্ঠতা।

এই আসনসংখ্যার ফলে আইন প্রণয়নের ক্ষেত্রে ডেমোক্র্যাটদের উল্লেখযোগ্য প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হয়েছে। তবে রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন, ডেমোক্র্যাটদের উত্থাপিত বিলে তিনি ভেটো দেবেন। আগামী জানুয়ারিতে নতুন মার্কিন কংগ্রেসের কার্যক্রম শুরু হবে।

সূত্র: আলজাজিরা

আরএ

হরমজে জাহাজে হামলা সত্ত্বেও কমেছে তেলের দাম

সরকার গঠনে নেতানিয়াহু-আইজেনকোট আলোচনা, সমঝোতা কতদূর

লিবিয়ার বন্দরে হামলার শিকার রাশিয়ার জাহাজ

ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত ৪

ইয়েমেনে যুদ্ধের পাল্লা ভারী করতে মরিয়া হুথি ও সৌদি সমর্থিত বাহিনী, চাপে সাধারণ মানুষ

ইরান যুদ্ধে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর

ইসরাইল-ফিলিস্তিন নীতিতে গণতন্ত্রকে অগ্রাধিকার দিতে বললেন আল-সাইয়েদ

মধ্যপ্রাচ্যে কেন হামলা বাড়াচ্ছে ইরান

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে ধস

ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল