মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধের সুযোগ নিয়ে ব্যক্তিগতভাবে লাভবান হচ্ছেন বলে অভিযোগ করেছেন মার্কিন সেনেটর ক্রিস ভ্যান হোলেন।
যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল জয়েন্ট ইকোনমিক কমিটির ডেমোক্র্যাটদের একটি প্রতিবেদনের তথ্য তুলে ধরে তিনি এই দাবি করেন।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরেই তেল ও গ্যাস খাতে থাকা সম্পদ থেকে প্রেসিডেন্টের প্রায় ১ কোটি ৫৫ লাখ (১৫.৫ মিলিয়ন) ডলার পর্যন্ত লাভ হয়ে থাকতে পারে।
সংবাদমাধ্যম এমএসএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডেমোক্র্যাট সেনেটর ভ্যান হোলেন বলেন, ‘পরিষ্কার বোঝা যাচ্ছে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে ট্রাম্প যে অবৈধ যুদ্ধ শুরু করেছেন, তা থেকে তিনি নিজে মুনাফা লুটছেন।’
তিনি আরো অভিযোগ করেন, ট্রাম্প হোয়াইট হাউসকে ব্যক্তিগত মুনাফা লাভের আখড়ায় রূপান্তর করেছেন এবং পুনরায় ক্ষমতায় আসার পর থেকে 'এক বিলিয়ন ডলারের বেশি পকেটে পুরেছেন'।
ভ্যান হোলেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘একটি অর্থহীন যুদ্ধকে কাজে লাগিয়ে তিনি চরমভাবে মুনাফা কামাচ্ছেন।’
এএম