হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি ট্রাম্পের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের সপ্তম দিন চলছে, একই সঙ্গে হামলার পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইসরাইল। এই পরিস্থিতিতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ দাবি করেছেন। খবর আলজাজিরার।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না-শুধু নিঃশর্ত আত্মসমর্পণই একমাত্র পথ।’

তিনি আরো বলেন, বর্তমান ইরানি নেতৃত্বকে তিনি গ্রহণযোগ্য মনে করেন না এবং ইরানে নতুন নেতৃত্ব গঠনের আহ্বান জানান। ট্রাম্পের মতে, নতুন নেতৃত্ব ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানকে পুনর্গঠনে সহায়তা করতে পারে।

ট্রাম্পের এই বক্তব্য যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনাকে আরো বাড়িয়ে দিতে পারে, কারণ ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ সাধারণত যুদ্ধের শেষ পর্যায়ে আরোপিত কঠোর শর্ত হিসেবে বিবেচিত হয়।

ইরানের কেশম দ্বীপে হামলা চালানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

গাজায় ইসরাইলের গণহত্যা, নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৬১৮

উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণ, নাবিক নিহত

ইরানে ফের হামলা হলে ক্ষেপণাস্ত্রের নিশানায় আসতে পারে ইউরোপ

সংঘাত বন্ধে সৌদি আরবের কাছে ৫১ বিলিয়ন ডলার চেয়েছে হুথিরা, দাবি প্রত্যাখ্যান রিয়াদের

কাতারের আমিরের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

হরমুজে মাইনের আঘাতে ২ ট্যাংকারে আগুন

কঠিন পরিস্থিতির মুখে ইসরাইল, ১০ দিনের ব্যবধানে ৪ নির্বাচনে ধাক্কা খেল নেতানিয়াহু

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তাকারী দেশ বৈধ লক্ষ্যবস্তু হবে: আইআরজিসি