হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হামলার মধ্যেও চুক্তির চেষ্টায় ইরান-যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক পাল্টাপাল্টি সামরিক সংঘাত সত্ত্বেও দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি ও শান্তি প্রস্তাব নিয়ে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে।

তেহরান থেকে আল জাজিরার প্রতিনিধি রসুল সরদার জানিয়েছেন, কোনো পক্ষই এখন পর্যন্ত যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

মার্কিন প্রশাসনের দাবি, যুদ্ধবিরতি এখনো কার্যকর রয়েছে। অন্যদিকে, ইরান এই যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, তারা এখনো যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবটি পর্যালোচনা করছেন।

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই প্রস্তাবের জবাব গতকালই পাঠানোর কথা থাকলেও তেহরান জানিয়েছে, তারা এখনো বিষয়টি খতিয়ে দেখছে।

ইরানি কর্মকর্তাদের মতে, সামরিক উত্তেজনা চললেও দুই পক্ষই কূটনৈতিক আলোচনার মাধ্যমে সংকট সমাধানে আগ্রহী। তবে আলোচনার টেবিলে দুই পক্ষের অবস্থানের মধ্যে ‘বড় ধরনের ব্যবধান’ রয়ে গেছে।

ইরানি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের বেশ কিছু দাবিকে ‘অযৌক্তিক, অবাস্তব এবং হঠকারী’ বলে অভিহিত করেছেন।

তেহরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক জবাব আসার পরই পরিস্থিতি আরো স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে মধ্যস্থতা প্রচেষ্টা অব্যাহত থাকলেও দুই দেশের অনড় অবস্থানের কারণে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা কাটছে না। বিশ্বজুড়ে জ্বালানি ও বাণিজ্যিক স্থবিরতা কাটাতে এই শান্তি প্রস্তাবের দিকে তাকিয়ে আছে আন্তর্জাতিক মহল।

সূত্র: আলজাজিরা

এএম

জাহাজ সরাতেই আমিরাতের জিএমএস-এর মুনাফায় ধস

হরমুজে টোল দেয়নি জাপানের তিনটি জাহাজ

যুদ্ধবিরতির মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা

হরমুজে জাহাজ চলতে গেলে মানতে হবে ৪২ শর্ত

ইরানে আবারো মার্কিন হামলা, পাল্টা আঘাতের দাবি আইআরজিসির

ইরানের ওপর মার্কিন হামলা আত্মরক্ষামূলক, দাবি সেন্টকমের

উপসাগরীয় অঞ্চলের শ্রেষ্ঠত্ব ও মার্কিন নিরাপত্তার মিথ ভাঙছে

হরমুজে আটকা দেড় হাজারেরও বেশি জাহাজ, শিপিং কোম্পানিগুলো দিশাহারা

মোজতবা খামেনির সঙ্গে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের দীর্ঘ বৈঠক

মার্কিন প্রস্তাবের জবাব আজই পাঠাতে পারে ইরান