হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পাকিস্তান ত্যাগ করল ইরানের প্রতিনিধিদল

আমার দেশ অনলাইন

ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাকিস্তান থেকে বিদায় নিয়েছে বলে জানিয়েছে মেহর নিউজ এজেন্সি। ওই দলে ছিলেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ওে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনায় কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইতোমধ্যে ইসলামাবাদ ত্যাগ করেছেন এবং জানিয়েছেন যে ইরান যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নেয়নি, ফলে কোনো চুক্তি হয়নি।

সাম্প্রতিক এই কূটনৈতিক বৈঠক পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত হয় এবং প্রায় ২১ ঘণ্টাব্যাপী টানা আলোচনা চলে। তবে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো—বিশেষ করে পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক নিরাপত্তা এবং হরমুজ প্রণালি নিয়ে মতপার্থক্য—অমীমাংসিত থেকে যায়।

সূত্রগুলো বলছে, আলোচনায় কিছু অগ্রগতি হলেও শেষ পর্যন্ত কোনো পক্ষই চূড়ান্ত ছাড় দিতে রাজি হয়নি। ফলে আলোচনা থেকে ‘কোনো চুক্তি হয়নি, তবে সম্পূর্ণ ব্যর্থতাও নয়’—এমন পরিস্থিতিই তৈরি হয়েছে।

এদিকে, পাকিস্তান জানিয়েছে, তারা ভবিষ্যতেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ ও মধ্যস্থতা অব্যাহত রাখতে আগ্রহী।

এসআর

লংমার্চ ঘিরে চট্টগ্রামে ১১ দলের ব্যাপক প্রস্তুতি

বুড়িমারী স্থলবন্দরে ব্যবসা-বাণিজ্যে মন্দা, কমেছে রাজস্ব আয়

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ছাড় দেওয়া হবে না

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইসাকের জোড়া গোলে মৌসুমের প্রথম জয় লিভারপুলের

ঐক্যবদ্ধ বিএনপিই গড়বে উন্নয়নের নতুন দিগন্ত

ছয় দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’

‎দাবি পূরণ করে আমরা ঘরে ফিরব

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প