হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্য হবে আমেরিকা মুক্ত: মোজতবা খামেনি

আমার দেশ অনলাইন

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ছবি : সংগৃহীত

পারস্য উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে এক ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, এই অঞ্চলের উজ্জ্বল ভবিষ্যৎ হবে ‘আমেরিকা মুক্ত’।

তিনি দাবি করেন, বিদেশি শক্তির প্রভাবমুক্ত হয়ে এই অঞ্চলটি ভবিষ্যতে কেবল তার নিজস্ব জনগণের অগ্রগতি, স্বাচ্ছন্দ্য ও সমৃদ্ধির জন্য কাজ করবে।

মোজতবা খামেনি তার বক্তব্যে উল্লেখ করেন, এই অঞ্চলের শান্তি ও উন্নয়নের পথে প্রধান বাধা হলো বাইরের শক্তির উপস্থিতি।

তার মতে, আঞ্চলিক দেশগুলো ঐক্যবদ্ধ থাকলে নিজেদের সম্পদ ও কৌশলগত অবস্থান ব্যবহার করে নিজেরাই সমৃদ্ধি নিশ্চিত করতে সক্ষম।

তিনি আরো বলেন, পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যকার সহযোগিতা বৃদ্ধি পেলে বিদেশি শক্তির ওপর নির্ভরতা কমবে, যা দীর্ঘমেয়াদে এই অঞ্চলের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে। মূলত আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্বনির্ভরতার ওপর জোর দিয়েই তিনি এই মন্তব্য করেন।

সূত্র: আল-জাজিরা

এএম

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল

যুদ্ধ বন্ধের বিনিময়ে সৌদির কাছে ৫১ বিলিয়ন ডলার দাবি হুথিদের

তেহরানে পুড়িয়ে দেওয়া হলো ট্রাম্প-ভ্যান্স-নেতানিয়াহুর বিশাল ব্যানার

বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড

নেতানিয়াহুর ‘হামাস-সমর্থক’ তকমা সত্ত্বেও সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চাইছেন বিরোধীরা

যুদ্ধ নিয়ে নতুন যে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

সৌদি আরব ও সিরিয়ার প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই

সৌদি জোটের হামলায় ইয়েমেনে ২০ জন নিহত

মার্কিন আইনপ্রণেতাদের কাছে নেতানিয়াহু এখন বিষাক্ত: ইয়ার লাপিদ