হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

রাস্তা ও মসজিদ ত্যাগ না করার আহ্বান আয়াতুল্লাহ খোমেনির নাতির

আমার দেশ অনলাইন

ইরানের ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি এবং দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতার পদে সম্ভাব্য প্রার্থী হাসান খোমেনি দেশবাসীকে রাস্তায় ও মসজিদে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, তিনি বলেছেন, ‘এক মুহূর্তের জন্যও রাস্তা ও মসজিদ ত্যাগ করবেন না। আমাদের শক্তি, জনগণের হৃদয় এবং জনগণের উপস্থিতিই আমাদের এখানে টিকিয়ে রেখেছে।’

তিনি আরো বলেন, ‘আজ থেকে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত সবাইকে মসজিদে থাকতে হবে এবং মসজিদগুলো ভরতে হবে। আমাদের শক্তিশালী ভিত্তি হলো শহরের মসজিদ ও চত্বর। প্রতিটি চত্বর জনগণের দখল করা উচিত। তারা কালো পোশাক পরবে এবং হাতে ইমাম হুসেইনের পতাকা ধরবে।’

হাসান খোমেনি কোনো সরকারি পদে ছিলেন না। দেশের নিরাপত্তা সংস্থা বা শাসকশ্রেণির মধ্যেও তার প্রভাব সীমিত। তিনি অনেক সহকর্মীর তুলনায় কম কঠোরপন্থি এবং ২০১৬ সালে এক্সপার্টস অ্যাসেম্বলি নির্বাচনের তালিকা থেকে তার নাম বাতিল করা হয়েছিল।

এসআর

গাজায় ভারি বৃষ্টি ও ঝোড়ো বাতাসে শত শত তাঁবু প্লাবিত, অবর্ণনীয় দুর্ভোগ

যুদ্ধবিধ্বস্ত গাজায় গণবিয়ে, আনন্দ-আয়োজনের বিরল মুহূর্ত

‘যুদ্ধের আগের চেয়ে ইরানি বাহিনী এখন অনেক বেশি শক্তিশালী’

ইরানের কেশম দ্বীপে হামলা চালানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

গাজায় ইসরাইলের গণহত্যা, নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৬১৮

উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণ, নাবিক নিহত

ইরানে ফের হামলা হলে ক্ষেপণাস্ত্রের নিশানায় আসতে পারে ইউরোপ

সংঘাত বন্ধে সৌদি আরবের কাছে ৫১ বিলিয়ন ডলার চেয়েছে হুথিরা, দাবি প্রত্যাখ্যান রিয়াদের

কাতারের আমিরের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ