হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

আমার দেশ অনলাইন

তেহরানসহ কয়েকটি শহরে হামলার পর ইসরাইলকে লক্ষ্য করে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান এবং সেগুলো রুখে দেওয়ার কথা জানিয়েছে ইসরাইলের বিমানবাহিনী।

ইসরাইল ডিফেন্স ফোর্স বা আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের দিক থেকে আসা কিছু ক্ষেপণাস্ত্র তারা চিহ্নিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘অল্প কিছুক্ষণ আগে ইসরায়েল রাষ্ট্রের দিকে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশের বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হয়েছে। সাধারণ জনগণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এই মুহূর্তে ইসরাইলি বিমানবাহিনী হুমকি প্রতিহত ও প্রয়োজন হলে আঘাত হানার মাধ্যমে হুমকি নিষ্ক্রিয় করার জন্য কাজ করছে।’

এতে বলা হয়, ‘প্রতিরক্ষাব্যবস্থা পুরোপুরি নির্ভুল বা অপ্রবেশযোগ্য নয়, তাই জনগণের জন্য হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলা অত্যন্ত জরুরি। সাধারণ মানুষকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অব্যাহতভাবে অনুসরণ করার আহ্বান জানানো হচ্ছে।’

এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মধ্যেই ইরানে হামলা চালিয়েছে ইসরাইল। ইরানের বিভিন্ন স্থানে এ হামলা চালানো হয়। শনিবার সকালে রাজধানী তেহরানের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেই সঙ্গে ধোঁয়া উড়তে দেখে গেছে। ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে এই হামলা চালিয়েছে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।

বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহৌরি এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

সূত্র: বিবিসি বাংলা

আমিরাত কেন ইরানের টার্গেট

ইরানের নিশানায় মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি

নেতানিয়াহু ও ট্রাম্প নিয়ন্ত্রণহীন হয়ে উঠেছেন: ব্রিটিশ রাজনীতিবিদ

ইরানের স্কুলে ইসরাইলের হামলা, ৫ শিক্ষার্থী নিহত

মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি আছে

ইরানের হামলার প্রতিশোধ নেওয়ার অধিকার আমাদের আছে: আমিরাত

বড় ধরনের যুদ্ধাভিযানের ঘোষণা ট্রাম্পের

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন স্থাপনায় ইরানের হামলা, নিহত ১

কুয়েত-বাহরাইন-আবুধাবিতে বিস্ফোরণের শব্দ, সতর্কতা জারি

ইরানে হামলার লক্ষ্য শাসনব্যবস্থার পতন: ট্রাম্প