হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইয়েমেনের রাস ইসা বন্দর থেকে লোকজনকে সরে যেতে বলল সৌদি জোট

আমার দেশ অনলাইন

রাস ইসা বন্দর। ছবি: সংগৃহীত

ইয়েমেনের রাস ইসা জ্বালানি বন্দর থেকে বেসামরিক লোকজনকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে সৌদি জোট। নিরাপত্তার স্বার্থে তাদের সরে যাওয়া প্রয়োজন বলে জানায় তারা।

জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালকি সামাজিকমাধ্যমে একটি মানচিত্রসহ পোস্ট করে জানিয়েছেন, ‘নিরাপত্তার স্বার্থে জোটের জয়েন্ট ফোর্সেস কমান্ড বেসামরিক নাগরিকদের মানচিত্রে প্রদর্শিত রাস ইসা বন্দর এলাকা থেকে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছে।’

এর আগে শনিবার জোট বাহিনী একটি সামরিক অভিযান পরিচালনা করে। এই অভিযানের লক্ষ্য ছিল হুথি বাহিনীর ব্যবহৃত এমন সব স্থাপনা ধ্বংস করা, যা তারা বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাতে এবং লোহিত সাগরে নৌ-চলাচলের জন্য হুমকি সৃষ্টি করতে ব্যবহার করত।

আল-মালকি আরো বলেন, হুথিদের হামলা দক্ষিণ লোহিত সাগর এবং বাব আল-মান্দেব প্রণালিতে নৌ-চলাচলের স্বাধীনতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। বাব আল-মান্দেব প্রণালিটি একটি কৌশলগত নৌ-পথ, যা লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে।

তিনি বলেন, বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হুথিরা ভবিষ্যতে কোনো পদক্ষেপ নিলে জোট তার তাৎক্ষণিক জবাব দেবে। মালিকি আরো বলেন যে, তাদের এই সামরিক অভিযানগুলো আন্তর্জাতিক মানবিক আইন এবং প্রচলিত আন্তর্জাতিক আইন মেনেই পরিচালিত হয়েছে।

সূত্র: আরব নিউজ

আরএ

ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব নিয়ে নেতানিয়াহু-আইজেনকোটের বৈঠক

তিন বছর বন্ধ থাকার পর গাজায় ফিরল ফুটবল, ধ্বংসস্তূপের মাঝেই টুর্নামেন্টে ২০ দল

ইয়েমেনে ২০ হাজার টনের বেশি খাদ্যসামগ্রী পাঠাচ্ছে ডব্লিউএফপি

ঘাটতি পূরণে নতুন করে সেনা নিয়োগের ঘোষণা ইসরাইলের

২০২৭ সালের শুরুতে ফিলিস্তিনে নির্বাচন চায় ৮ ইউরোপীয় দেশ

যুদ্ধ শুরুর সামর্থ্য নেই শত্রুপক্ষের: ইরানি সেনা কমান্ডার

সৌদি বিমানবন্দর, তেল শোধনাগার ও বিদ্যুৎকেন্দ্রে হামলার দাবি হুথিদের

ইসরাইলের ওপর চাপ প্রয়োগে ব্যর্থ পিস বোর্ড: হামাস

রিয়াদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহতের দাবি সৌদির

ঐক্য সরকার গঠনে নেতানিয়াহুকে ২৪ ঘণ্টার সময়সীমা দিলেন আইজেনকোট