হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ভোটে ভেস্তে গেল ডেমোক্র্যাটদের প্রস্তাব, যুদ্ধকেই সমর্থন রিপাবলিকানদের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের সিনেটে ডেমোক্র্যাটদের উত্থাপিত একটি যুদ্ধ ক্ষমতা প্রস্তাব নাকচ হয়েছে, একজন বাদে বাকি সব রিপাবলিকান মার্কিন সিনেটর প্রস্তাবটি আটকে দিতে এর বিপক্ষে ভোট দেন। খবর আলজাজিরার।

ভোটাভুটিতে ৫২-৪৭ ভোটে প্রস্তাবটি প্রত্যাখ্যাত হয়। প্রস্তাবটির লক্ষ্য ছিল, কংগ্রেসের অনুমোদন ছাড়া যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরানবিরোধী যুদ্ধে অংশগ্রহণ বন্ধ করা।

কেন্টাকির রিপাবলিকান সিনেটর র‌্যান্ড পলই একমাত্র রিপাবলিকান হিসেবে প্রস্তাবটির পক্ষে ভোট দেন। অন্যদিকে, ওয়েস্ট ভার্জিনিয়ার রিপাবলিকান সিনেটর জিম জাস্টিস ভোটদান থেকে বিরত ছিলেন। এই চিত্র ট্রাম্পের যুদ্ধ নীতির প্রতি দলটির অব্যাহত সমর্থনকেই তুলে ধরে।

এ বছর এটি চতুর্থবারের মতো ডেমোক্র্যাটরা এমন প্রস্তাব সিনেটে উত্থাপন করলেন, তবে প্রতিবারই রিপাবলিকানদের বিরোধিতায় তা ব্যর্থ হয়েছে। এ ভোটে পেনসিলভানিয়ার ডেমোক্র্যাট সিনেটর জন ফেটারম্যান নিজ দলের বিপক্ষে গিয়ে ‘না’ ভোট দেন।

ডেমোক্র্যাটিক নেতারা অঙ্গীকার করেছেন যে, যতক্ষণ না এই সংঘাতের অবসান ঘটছে অথবা কংগ্রেস যুদ্ধ চালিয়ে যাওয়ার অনুমোদন দিচ্ছে, ততক্ষণ তারা যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত এমন প্রস্তাব উত্থাপন করতেই থাকবেন।

চলমান অবরোধে ইরানের ১০ম জাহাজকে ফেরানোর দাবি ওয়াশিংটনের

ইরানের তেল ক্রেতাদের নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

রাশিয়া-ইরানের তেলে দেওয়া ছাড় আর বাড়াচ্ছে না যুক্তরাষ্ট্র

লেবাননকে নিয়েই যুদ্ধবিরতি চুক্তি মানতে হবে যুক্তরাষ্ট্রকে: গালিবাফ

ইসরাইলের বিভিন্ন স্থাপনায় হামলার দাবি হিজবুল্লাহর

সংলাপ আয়োজনের জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানাল ইরান

ইরানকে চাপে রাখতে নতুন নিষেধাজ্ঞা জারি যুক্তরাষ্ট্রের

দক্ষিণ লেবাননে পাঁচ ইসরাইলি সেনা আহত

দক্ষিণ লেবাননে সংঘাত তীব্র, শহর দখলের আভাস দিলেন নেতানিয়াহু

নিরাপত্তা পরিষদে ইসরাইলের বিরুদ্ধে লেবাননের অভিযোগ