হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরাইলের মতপার্থক্য

আমার দেশ অনলাইন

ইরানের সামরিক সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মধ্যে দৃষ্টিভঙ্গির পার্থক্য স্পষ্ট হয়ে উঠছে। বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে মতপার্থক্য রয়েছে বলে জানিয়েছেন সাবেক মার্কিন কূটনীতিক জেফরি ফেল্টম্যান।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ফেল্টম্যান বলেন, ইসরাইলসহ যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্ররা ইরানের পারমাণবিক কর্মসূচির চেয়ে তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে বেশি উদ্বিগ্ন।

তার ভাষায়, ‘যুক্তরাষ্ট্রের তুলনায় ইসরাইলিরা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে অনেক বেশি চিন্তিত।’ তিনি ব্যাখ্যা করেন, ইরান ঘিরে সামরিক কৌশল নির্ধারণে এই ইস্যু দুই পক্ষের মধ্যে একটি গুরুত্বপূর্ণ মতভেদের জায়গা তৈরি করেছে।

ফেল্টম্যান আরও বলেন, উপসাগরীয় দেশগুলোর মধ্যেও একই ধরনের উদ্বেগ রয়েছে। তাদের ধারণা ছিল, যুক্তরাষ্ট্রের বিমান প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে একটি শক্তিশালী ‘নিরাপত্তাবলয়’ তৈরি হয়েছে। তবে সাম্প্রতিক সংঘাতে সেই প্রতিরক্ষাব্যবস্থা বারবার ভেদ হওয়ায় তাদের আস্থায় চিড় ধরেছে।

বিশ্লেষকদের মতে, এই মতপার্থক্য ভবিষ্যতে ইরান ঘিরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের যৌথ কৌশলে প্রভাব ফেলতে পারে।

ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া শান্তি আসবে না: জাতিসংঘে কাতার

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

হামজা চৌধুরী লেস্টার ছেড়ে যাচ্ছেন ডার্বি কাউন্টিতে!

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি