হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

কাতারে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতরা কারা

আমার দেশ অনলাইন

কাতারি হেলিকপ্টারের প্রতীকী ছবি

কাতারে একটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় সাতজনের সবাই নিহত হয়েছেন। এর মধ্যে তিনজন তুরস্কের নাগরিক। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল-জাজিরা।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, নিহতদের মধ্যে একজন তুর্কি সেনাসদস্য। আর দুজন তুরস্কের প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান অ্যাসেলসানের নিরাপত্তা কর্মী।

দুর্ঘটনায় নিহত বাকি চারজন কাতার সশস্ত্র বাহিনীর সদস্য।

তুরস্ক আরও জানিয়েছে, কাতার এ দুর্ঘটনা তদন্ত করে দেখছে। এর মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।

রোববার ভোরে কাতার জানিয়েছিল, নিয়মিত দায়িত্ব পালন করতে গিয়ে যান্ত্রিক ত্রুটির কারণে তাদের একটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে। এতে ছয়জন নিহত হয়। একজন নিখোঁজ রয়েছে। পরে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতি নিহতদের নাম প্রকাশ করে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করা একটি বিবৃতিতে কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ‘সাতজন আরোহীর মধ্যে ছয়জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।’

পরবর্তীতে এক বিবৃতিতে কাতার নিশ্চিত করে, নিহতদের মধ্যে দুজন তুর্কি বেসামরিক নাগরিক এবং একজন তুর্কি সেনাসদস্য ছিলেন।

নবীনগরে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা ও লুটপাটের অভিযোগ

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

২২৪ কেজি গাঁজা ও বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩

ইউক্রেনকে ৬১০ কোটি ইউরোর নতুন প্রতিরক্ষা সহায়তা অনুমোদন ইইউর

চিরনিদ্রায় শায়িত রফিক উল্লাহ, এমপির শোক

সার লুটের ঘটনায় তদন্ত কমিটি, ১১৫ বস্তা সার উদ্ধার

পদাতিক বাহিনীর মেরুদণ্ড হিসেবে কাজ করবে বীর ইউনিট: সেনাপ্রধান

ডান্সফ্লোর মাতাতে এলো দোলা ও নিলয়ের ‘কিসমত’

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি

২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মা-ছেলে আটক