হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজ নিয়ে টানাপোড়েনের মধ্যেই ইরানের সঙ্গে পরমাণু আলোচনা যুক্তরাষ্ট্রের

আল-জাজিরা

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে টানাপোড়েনের মধ্যেই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দেশটির সঙ্গে পরোক্ষ আলোচনা করেছে যুক্তরাষ্ট্র। চলতি মাসে নিউইয়র্কে এই আলোচনা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ।

যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য ও ইরানের তিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তারা।

এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে যেকোনো চুক্তিতে দেশটির পারমাণবিক কর্মসূচিসহ যুক্তরাষ্ট্রের ভাষায় ‘গুরুত্বপূর্ণ অমীমাংসিত বিষয়গুলো’ সমাধানের বিষয়টি রাখতে চায় ট্রাম্প প্রশাসন।

ওয়াশিংটন হরমুজ প্রণালি নিয়ে শুধু একটি অন্তর্বর্তী সমঝোতা করতে চায় না। এ ধরনের সমঝোতার পর পারমাণবিক কর্মসূচি নিয়ে আলাদাভাবে আলোচনা করার বিষয়েও আগ্রহী নয় যুক্তরাষ্ট্র।

ইরান অবশ্য সাত দিনের একটি সমঝোতার প্রস্তাব দিয়েছে। প্রস্তাব অনুযায়ী, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করবে এবং ইরানের জব্দ করা তহবিল ছাড়বে। এরপর আলাদাভাবে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা হবে।

তবে ইরানের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এএম

কারাগারের বিচ্ছিন্ন সেলে ৪৬ দিন ধরে বন্দি ফিলিস্তিনি সাংবাদিক

সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি হুথিদের

ইরানের সঙ্গে চুক্তি চান না ট্রাম্প

সৌদির দুই বিমানবন্দরে হুথিদের হামলা, নারীসহ নিহত ৩

হুথি ইস্যুতে সৌদির পাশে থাকার ঘোষণা সিরিয়ার

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলার পথ খুঁজছেন ট্রাম্প

বৃষ্টির জন্য শুক্রবার আমিরাতে সব মসজিদে ইস্তিসকার নামাজ

পেজেশকিয়ানের সঙ্গে ফোনে ইরানের সাহসিকতার প্রশংসা করলেন পুতিন

আবারো বাড়ল জেট ফুয়েলের দাম

যুদ্ধ পুরোপুরি শেষ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা নয়: ইরান