হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজে মার্কিন জাহাজ নিয়ে ইরানের কঠোর হুঁশিয়ারি

আমার দেশ অনলাইন

হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজগুলোকে নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা মোহসেন রেজায়ি। খবর আলজাজিরার।

বার্তা সংস্থা এএফপি জানায়, তিনি বলেছেন—যুক্তরাষ্ট্র যদি এই কৌশলগত গুরুত্বপূর্ণ নৌপথে ‘নিয়ন্ত্রণ’ করার চেষ্টা করে, তাহলে ইরান তাদের জাহাজ ডুবিয়ে দিতে পারে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে রেজায়ি প্রশ্ন তোলেন, ডোনাল্ড ট্রাম্প কি হরমুজ প্রণালীর পুলিশ হতে চান? এটি কি সত্যিই তার কাজ? কিংবা যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী বাহিনীর দায়িত্ব?

তিনি আরো বলেন, ‘আপনাদের এই জাহাজগুলো আমাদের প্রথম ক্ষেপণাস্ত্রে আঘাতেই ডুবে যাবে আর এগুলো মার্কিন সেনাবাহিনীর জন্য এক বিরাট বিপদ সৃষ্টি করেছে। এগুলো সহজেই আমাদের ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হতে পারে এবং আমরা সেগুলো ধ্বংস করতে পারি।

বর্তমানে ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে নৌ অবরোধ জারি করেছে, আর ইরানও এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে জাহাজ চলাচলে বাধা দিচ্ছে।

উল্লেখ্য, মোহসেন রেজায়ি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)-এর সাবেক প্রধান এবং দেশটির একটি প্রভাবশালী সামরিক ব্যক্তিত্ব। তিনি ১৯৮১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত আইআরজিসির প্রধান ছিলেন।

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল

যুদ্ধ বন্ধের বিনিময়ে সৌদির কাছে ৫১ বিলিয়ন ডলার দাবি হুথিদের

তেহরানে পুড়িয়ে দেওয়া হলো ট্রাম্প-ভ্যান্স-নেতানিয়াহুর বিশাল ব্যানার

বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড

নেতানিয়াহুর ‘হামাস-সমর্থক’ তকমা সত্ত্বেও সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চাইছেন বিরোধীরা

যুদ্ধ নিয়ে নতুন যে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

সৌদি আরব ও সিরিয়ার প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই

সৌদি জোটের হামলায় ইয়েমেনে ২০ জন নিহত

মার্কিন আইনপ্রণেতাদের কাছে নেতানিয়াহু এখন বিষাক্ত: ইয়ার লাপিদ