হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

­ইসলামাবাদ আলোচনার পর বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে: ইরান

আমার দেশ অনলাইন

ছবি : সংগৃহীত

ইরান জানিয়েছে, ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনার পর থেকেই বার্তা আদান-প্রদান অব্যাহত রয়েছে।

এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, গত রোববার থেকে এই বার্তা বিনিময় চলছে এবং পাকিস্তানি মধ্যস্থতাকারীদের কাছ থেকে ইরান নিয়মিত বার্তা পেয়েছে। একই সঙ্গে তেহরান তাদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছে।

তিনি বলেন, “ইরানের পারমাণবিক কর্মসূচির অজুহাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরুদ্ধে সন্ত্রাসবাদ চালানো হচ্ছে।”

বাঘাই আরও বলেন, আলোচনার ধারাবাহিকতা বজায় রাখতে পাকিস্তান থেকে একটি প্রতিনিধিদল ইরান সফরে আসার ‘প্রবল সম্ভাবনা’ রয়েছে।

তিনি ইঙ্গিত দেন, চলমান কূটনৈতিক যোগাযোগ ভবিষ্যৎ আলোচনার পথ সুগম করতে পারে।

সূত্র: আল-জাজিরা

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল

যুদ্ধ বন্ধের বিনিময়ে সৌদির কাছে ৫১ বিলিয়ন ডলার দাবি হুথিদের

তেহরানে পুড়িয়ে দেওয়া হলো ট্রাম্প-ভ্যান্স-নেতানিয়াহুর বিশাল ব্যানার

বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড

নেতানিয়াহুর ‘হামাস-সমর্থক’ তকমা সত্ত্বেও সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চাইছেন বিরোধীরা

যুদ্ধ নিয়ে নতুন যে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

সৌদি আরব ও সিরিয়ার প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই

সৌদি জোটের হামলায় ইয়েমেনে ২০ জন নিহত

মার্কিন আইনপ্রণেতাদের কাছে নেতানিয়াহু এখন বিষাক্ত: ইয়ার লাপিদ