হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরান যুদ্ধ থেকে বেরোনোর পথ খুঁজছেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গত ২৪ ঘণ্টার বক্তব্য ছাড়া এখন পর্যন্ত চুক্তির সুনির্দিষ্ট কোনো বিবরণ সামনে আসেনি। ট্রাম্প নিজেই এই সমঝোতা স্মারকে ঠিক কী রয়েছে সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি। তিনি একপর্যায়ে যেমন বলেছেন যে চুক্তিটি খুব কাছাকাছি রয়েছে, ঠিক তেমনি অন্য সময়ে আবার ইরানকে লক্ষ্য করে কঠোর আঘাত হানার হুঁশিয়ারিও দিয়েছেন।

তবে বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি চুক্তি করার তীব্র আকাঙ্ক্ষা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধ থেকে বেরোনোর জন্য ট্রাম্পের একটি বিকল্প পথ খোঁজার চেষ্টা এখন আরো বেশি পরিষ্কার।

অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে মার্কিন জনগণের ওপর এই যুদ্ধের যে নেতিবাচক প্রভাব ও ধাক্কা তৈরি হয়েছে, তা থেকে বাঁচতে এবং যুদ্ধকে পেছনে ফেলতেই মূলত এই চুক্তিকে তিনি যুদ্ধ থেকে বেরোনোর বিশেষ পথ হিসেবে ব্যবহার করতে চাইছেন। প্রেসিডেন্ট ট্রাম্প এই পরিস্থিতি পেছনে ফেলে যুদ্ধ থেকে প্রস্থান করতে চান। আর এই যুদ্ধ থেকে বের হয়ে আসার একমাত্র উপায় হলো একটি শান্তিচুক্তি সম্পাদন করা, যা সই হওয়ার পর তিনি নিজের একটি বড় বিজয় হিসেবে দাবি করতে পারবেন।

সূত্র: আলজাজিরা

এএম

ইয়েমেনে রণক্ষেত্রে উত্তেজনার কেন্দ্রে তাইজ, শহরটি কেন এত গুরুত্বপূর্ণ

ট্র্যাকিং বন্ধ করে হরমুজ পাড়ি দেওয়ার চেষ্টা, ট্যাংকারে আগুন

ইরানের আকাশ প্রতিরক্ষা যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী

পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলায় মার্কিন সাংবাদিকসহ কয়েকজন আহত

সৌদির টাইফুন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি হুথিদের

‘যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধে ইরাকের ক্ষতি ৬০ বিলিয়ন ডলার’

যুদ্ধের পরিবেশগত ক্ষতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি: ইরানের প্রেসিডেন্ট

ইসরাইলের রাজনীতিকে উগ্রপন্থার দিকে ঠেলে দিয়েছেন নেতানিয়াহু

হিজবুল্লাহর বিস্ফোরক জব্দ ইস্যুতে লেবাননকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরাকে প্রধানমন্ত্রী আল-জাইদির মন্ত্রিসভা অনুমোদন