হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যের নিজস্ব নিরাপত্তা চুক্তি থাকা প্রয়োজন: তুরস্ক

মুজাহিদ খান, আত্রাই (নওগাঁ)

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, মধ্যপ্রাচ্যের নিজস্ব নিরাপত্তাব্যবস্থা প্রয়োজন, যা প্রতিবন্ধকতার পরিবর্তে পারস্পরিক বিশ্বাসের ওপর ভিত্তি করে তৈরি করা হবে। তিনি জোর দিয়ে বলেন, কোনো একক শক্তির আধিপত্য নয়, কেবল অন্তর্ভুক্তিমূলক আঞ্চলিক সহযোগিতার মাধ্যমেই স্থায়ী স্থিতিশীলতা অর্জন করা সম্ভব।

বৃহস্পতিবার সম্প্রচারিত আল জাজিরাকে দেয় সাক্ষাৎকারে ফিদান বলেন, উপসাগরীয় দেশগুলোর মধ্যে নিরাপত্তা সহযোগিতার প্রধান বাধা হলো ‘রাষ্ট্রগুলোর মধ্যে আস্থার অভাব’।

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তুলনা করে ফিদান বলেন, আঞ্চলিক দেশগুলোও দায়িত্বশীলভাবে একত্রিত হতে পারে। বলেন, ‘দেখুন ইউরোপীয় ইউনিয়ন কীভাবে শুরু থেকে আজ পর্যন্ত টিকে আছে। আমরা কেন পারব না?’

সৌদি আরব-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি এবং তুরস্কের সম্ভাব্য অংশগ্রহণ সম্পর্কে এক প্রশ্নের জবাবে ফিদান বলেন, ‘এই অঞ্চলে যেকোনো চুক্তি আরো অন্তর্ভুক্তিমূলক হওয়া উচিত।’ বলেন, কতগুলো নীতি মেনে চলতে পারলে বৃহত্তর আঞ্চলিক সহযোগিতা অনুসরণ করা যেতে পারে। ফিদান বলেন, ‘সেখানে কারো একক আধিপত্য থাকবে না, তুর্কি আধিপত্য নয়, আরব আধিপত্য নয়, ফার্সি আধিপত্য নয়, অন্য কোনো আধিপত্য নয়।’

সিরিয়ার বিষয়ে তিনি বলেন, সিরিয়ায় যুদ্ধবিরতি প্রক্রিয়া সহজতর করার জন্য তুরস্ক যথাসাধ্য চেষ্টা করছে।

আরএ

সেনাবাহিনীর দায়িত্ব এড়াতে পালিয়ে বেড়াচ্ছে লক্ষাধিক ইহুদি

‘ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি দিয়ে নিজেরাই ধ্বংসের মুখোমুখি শত্রুরা’

যুদ্ধ বন্ধে মধ্যস্থতার উদ্যোগ, ইরান সফরে যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

নতুন আঞ্চলিক প্রতিরক্ষা অংশীদারত্ব ঘোষণা দিতে যাচ্ছে কাতার

ইসরাইলের নির্বাচনে ‘কিং মেকার’ হতে পারে আরব দলগুলো

রাশিয়ায় নিষেধাজ্ঞা শিথিলের পক্ষে ট্রাম্পের সাফাই, জেলেনস্কিকে কটাক্ষ

কারাবাস এড়াতে আরেকটি যুদ্ধে জড়াতে চান নেতানিয়াহু: আরাগচি

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান যুক্তরাষ্ট্রের

বোমা হামলার হুমকিতে ইসরাইল থেকে আসা বিমানের বুলগেরিয়ায় জরুরি অবতরণ

ইয়েমেনে তীব্র হচ্ছে লড়াই, বাড়ছে বেসামরিক মানুষের দুর্ভোগ