হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরান ‘প্রাথমিকভাবে দায়ী’, কিন্তু মার্কিন ও ইসরাইলি হামলা অনৈতিক: ম্যাক্রোঁ

আমার দেশ অনলাইন

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, এই সপ্তাহান্তে ইরানের উপর বিনা উস্কানিতে হামলা চালানো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইল-এর আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, তবে বর্তমান উত্তেজনার জন্য তেহরান “প্রাথমিকভাবে দায়ী”। খবর আল-জাজিরার।

ম্যাক্রোঁ বলেন, “আমেরিকা ও ইসরাইল আন্তর্জাতিক আইনের বাইরে সামরিক অভিযান চালিয়েছে, যা আমরা অনুমোদন করতে পারি না।”

তবুও ফরাসি প্রেসিডেন্ট ইঙ্গিত দেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীকে সমর্থন এবং অভ্যন্তরীণভাবে “নিজের জনগণকে গুলি করা” এই সংঘাতের জন্য ইরানকে প্রাথমিকভাবে দায়ী করেছে।

জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ইরান পারমাণবিক বোমা তৈরির কোনো প্রমাণ নেই।

বিশেষজ্ঞরা মনে করেন, এই মন্তব্য পশ্চিমা জোট ও মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে ভারসাম্য বজায় রাখার প্রচেষ্টা হিসেবে দেখা যেতে পারে।

গাজায় ভারি বৃষ্টি ও ঝোড়ো বাতাসে শত শত তাঁবু প্লাবিত, অবর্ণনীয় দুর্ভোগ

যুদ্ধবিধ্বস্ত গাজায় গণবিয়ে, আনন্দ-আয়োজনের বিরল মুহূর্ত

‘যুদ্ধের আগের চেয়ে ইরানি বাহিনী এখন অনেক বেশি শক্তিশালী’

ইরানের কেশম দ্বীপে হামলা চালানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

গাজায় ইসরাইলের গণহত্যা, নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৬১৮

উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণ, নাবিক নিহত

ইরানে ফের হামলা হলে ক্ষেপণাস্ত্রের নিশানায় আসতে পারে ইউরোপ

সংঘাত বন্ধে সৌদি আরবের কাছে ৫১ বিলিয়ন ডলার চেয়েছে হুথিরা, দাবি প্রত্যাখ্যান রিয়াদের

কাতারের আমিরের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ