হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুদ্ধ পুনরায় শুরু হলে ‘আরও কঠোর’ প্রতিশোধের হুঁশিয়ারি দিল ইরান

আমার দেশ অনলাইন

ইরানের সশস্ত্র বাহিনীর একজন ঊর্ধ্বতন মুখপাত্র সতর্ক করে বলেছেন, দেশটির ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিমান হামলা পুনরায় শুরু হলে ইরান আরও কঠোর ও শক্তিশালী প্রতিশোধ নেবে।

আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স-এর মাধ্যমে দেওয়া মন্তব্যে আবুলফজল শেখারচি বলেন, “যদি এই অঞ্চলে যুদ্ধের আরেকটি পর্ব শুরু হয়, তবে ইরানের প্রতিক্রিয়া আঞ্চলিক সীমা ছাড়িয়ে যাবে এবং তা হবে আরও অনেক বেশি কঠোর ও শক্তিশালী।”

এর আগে ফার্স জানায়, মার্কিন ও ইসরাইলি বিমান হামলায় হরমুজ প্রণালীর কাছে ইরানের লারাক দ্বীপের দক্ষিণে একটি ইরানি জাহাজ লক্ষ্যবস্তু হয়।

এই হামলায় “বেশ কয়েকজন ইরানি নাগরিক” নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

এদিকে ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন ও ইসরাইলি হামলার পর শুরু হওয়া সংঘাত শেষ করতে পাকিস্তানের নেতৃত্বে মধ্যস্থতার চেষ্টা চলছিল।

এর মধ্যেই নতুন করে এসব হামলার ঘটনা ঘটায় পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে।

সূত্র: আল-জাজিরা

ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানোর পরিকল্পনা কী, জামায়াত এমপির প্রশ্নে যা বললেন মন্ত্রী

তিন বছরে বন্ধ হয়েছে চার শতাধিক পোশাক কারখানা, সংসদে বাণিজ্যমন্ত্রী

সিরাজগঞ্জে আদালতের হাজতখানা থেকে লাফিয়ে আসামির পলায়ন

দেশে খাদ্যশস্যের কোনো ঘাটতি নেই: খাদ্যমন্ত্রী

বাসের ধাক্কায় সাদুল্লাপুর কলেজের হিসাবরক্ষক নিহত

অক্টোবরে নতুন মডেলের বিপিএলের ঘোষণা আসছে

তিন বছরেরও কম সময়ে আফগানিস্তানে ফিরেছেন রেকর্ড ৬০ লাখ শরণার্থী: জাতিসংঘ

শাপলা চত্বর থেকে লালদীঘি পর্যন্ত নিরাপত্তা চায় এনসিপি

দেশের উন্নয়নে প্রবাসীদের সক্রিয় হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

দেশি-বিদেশি পর্যটন সেবার পসরা নিয়ে শুরু বাংলাদেশ ট্রাভেল মার্ট