হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

‘চুক্তির শর্ত রক্ষা না করলে যুক্তরাষ্ট্রকে মূল্য দিতে হবে’

আমার দেশ অনলাইন

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি। ফাইল ছবি

চুক্তির প্রতিশ্রুতি রক্ষা না করলে যুক্তরাষ্ট্রকে মূল্য দিতে হবে বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি।

তিনি বলেন, ট্রাম্প প্রশাসন তেহরানের সঙ্গে হওয়া সমঝোতা স্মারকের (এমওইউ) প্রথম ধারার প্রতি প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে।

চুক্তির প্রথম ধারায় উভয় পক্ষ সব ফ্রন্টে, বিশেষ করে লেবাননে, সামরিক অভিযান অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ করার বিষয়ে সম্মত হয়েছিল।

আজিজি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, চুক্তির প্রথম ধারার প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকারহীনতা প্রমাণ করে যে, ইরানি জাতির আস্থা অর্জনের জন্য আমেরিকার এখনো প্রয়োজনীয় সদিচ্ছা নেই।

তিনি আরো বলেন, এ পরিস্থিতি অব্যাহত থাকলে তাদের বড় ধরনের মূল্য দিতে হবে। এর প্রথম প্রতিক্রিয়া হবে চুক্তির প্রতিশ্রুতি লঙ্ঘনের বিরুদ্ধে একটি বুদ্ধিদীপ্ত ও প্রতিরোধমূলক জবাব।

সূত্র: আল-জাজিরা

এএম

ফিলিস্তিনের সমর্থনে সানফ্রান্সিসকোতে বিশ্ব শিল্পীদের মিলনমেলা

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

অনুর্ধ্ব-২০ দলের কোচ জোন্স বরখাস্ত!

সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে যুবক খুন

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার

ব্যাটারিচালিত রিকশা কোথায় কতটুকু চলবে, দ্রুত নীতিমালা প্রণয়ন করবে সরকার

গভীর সাগরে বৈরী আবহাওয়ায় পাথরঘাটার ট্রলারডুবি, নিখোঁজ ৫ জেলে

লোহাগড়ায় বাসের ধাক্কায় পথচারী নিহত, চালক আটক

তুরস্ক-কাতারের দ্বিপক্ষীয় বাণিজ্য বেড়েছে ৫৩ গুণ

ইমরান খানের চিকিৎসায় বিশেষ সুবিধা, আইনের দৃষ্টিতে সমতা নিয়ে বিতর্ক