হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ফিলিস্তিনিদের ওপর মৃত্যুদণ্ড আইন কার্যকর করল ইসরাইল

আমার দেশ অনলাইন

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বিতর্কিত মৃত্যুদণ্ড আইন কার্যকর করেছে ইসরাইল। দেশটির সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড প্রধান আভি ব্লুথ এ সংক্রান্ত একটি আদেশে স্বাক্ষর করেছেন বলে জানিয়েছে ইসরাইলি দৈনিক হারেৎজ।

প্রতিবেদনে বলা হয়, যেসব ব্যক্তি ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব অস্বীকারের উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করবে, তাদের বিরুদ্ধে এই আইন প্রয়োগ করা হবে।

তবে পশ্চিম তীরে এ ধরনের আইন কার্যকর করার বিষয়ে ইসরাইলের আইন ও নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যেই আপত্তি ছিল। তাদের মতে, পশ্চিম তীরের ফিলিস্তিনিরা ইসরাইলের নাগরিক নন, ফলে সেখানে এ আইন প্রয়োগ জটিলতা ও বিতর্ক সৃষ্টি করতে পারে।

এর আগে গত মার্চে ইসরাইলের পার্লামেন্ট নেসেট একটি বিতর্কিত বিল পাস করে। ওই বিলে ইসরাইলি নাগরিক হত্যার দায়ে অভিযুক্ত ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়। তবে একই ধরনের অপরাধে ফিলিস্তিনি হত্যার দায়ে অভিযুক্ত ইহুদি ইসরাইলিদের ক্ষেত্রে এ শাস্তি প্রযোজ্য করা হয়নি।

আইনটি একতরফা ও বৈষম্যমূলক উল্লেখ করে বিশ্বের বিভিন্ন দেশ ও মানবাধিকার সংগঠন এর সমালোচনা করেছে। তাদের অভিযোগ, এ ধরনের পদক্ষেপ অঞ্চলটিতে সংঘাত আরো বাড়িয়ে তুলতে পারে এবং আইনটি ন্যায়বিচারের নীতির সঙ্গে সাংঘর্ষিক।

সূত্র: আল জাজিরা

এআরবি

গাজায় বিশ্বকাপ দেখানো ত্রাণ কর্মকর্তাকে হত্যা করল ইসরাইল

সৌদি থেকে আমিরাতে বন্ধ অর্থ স্থানান্তর, নতুন তিক্ততার শঙ্কা

খামেনির দাফন অনুষ্ঠানে অংশ নেন সাড়ে ৪ কোটি মানুষ

ইরান নীতিতে কোণঠাসা ট্রাম্প, হাতে নেই কোনো বিকল্প

ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে ইরান, দাবি ইসরাইলের

জর্ডান-কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, নিন্দা মাহমুদ আব্বাসের

তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো সম্মেলন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: ইরান

ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে তলানিতে যুক্তরাষ্ট্রের তেলের মজুত

ইরানের কৌশলে কুপোকাত যুক্তরাষ্ট্র

গাজায় ইসরাইলি হামলায় আরো ৬ জন নিহত