হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

বিকেল ৫টা পর্যন্ত প্রায় ৯০ শতাংশ ভোট

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বিকেল ৫টা পর্যন্ত প্রথম দফার নির্বাচনে ভোটদানের হার দাঁড়িয়েছে ৮৯.৯৩ শতাংশ। ভোট শেষ হওয়ার এখনও এক ঘণ্টা বাকি থাকতেই এই হার আগের নির্বাচনের তুলনায় অনেকটাই বেশি হয়ে যায়। সংশ্লিষ্ট আসনগুলোতে পূর্ববর্তী নির্বাচনে ভোটদানের হার ছিল উল্লেখযোগ্যভাবে কম।

যে ১৫২ টি আসনে প্রথম দফার ভোট চলছে, সেগুলিতে ২০২১ সালে ভোট পড়েছিল ৮৩.২ শতাংশ। ২০২৪ সালে ৭৯.৮ শতাংশ। এ বার বিকেল ৫টার মধ্যেই সেই সব হার ছাপিয়ে ৮৯.৯ শতাংশ হয়ে গেল।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। একই ধারা বজায় থাকলে পরবর্তী ধাপগুলোতেও উচ্চ ভোটদানের সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ভোটদানের হারে সব রাজ্যের মধ্যে এখন পর্যন্ত সর্বকালীন রেকর্ড গড়েছিল আসাম রাজ্য। চলতি বিধানসভা ভোটে সেখানে ভোট পড়েছে ৮৫.৩৮ শতাংশ। ভোটদানের রেকর্ডে দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে এখনও পর্যন্ত শীর্ষে পুদুচেরি। আসাম রাজ্যকে পিছনে ফেলে সেই নজির তারা গড়েছিল চলতি বিধানসভা নির্বাচনেই।

পুদুচেরিতে ভোটদানের হার ছিল চলতি বিধানসভা নির্বাচনে ৮৯.৯৩ শতাংশ। সেই দুই রাজ্যকে পিছনে ফেলল পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোট। তবে চলতি বিধানসভা নির্বাচনে রাজ্যে মোট ভোটদান কত হবে, সেই হার এগিয়ে থাকবে কিনা তা জানা যাবে দ্বিতীয় দফার পরেই। 

সূত্র: আনন্দবাজার।

যুক্তরাষ্ট্রে বেকার ভাতার নতুন দাবি বেড়ে ২ লাখ ১৪ হাজার

অনলাইনে বই বিক্রিতে জরিমানার কথা ভাবছে স্পেন, কারণ কী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় ‘চাপে নত নয়’ কানাডা

বাধার মধ্যেও নাকবা স্মরণ, ছোট ছোট পদযাত্রায় ফিলিস্তিনিরা

ইরান যুদ্ধে ট্রাম্পকে ‘দায়মুক্তি’ দিচ্ছে রিপাবলিকানরা

হরমুজ প্রণালি সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি ট্রাম্পের

হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে ‘আশাবাদী’ যুক্তরাজ্য ও ফ্রান্স

হরমুজে মাইন বসালে গুলি করে হত্যার নির্দেশ ট্রাম্পের

জার্মানিতে রেজা পাহলভির ওপর লাল রঙ নিক্ষেপ

ভারত মহাসাগরে ইরানের তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র