হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রকে শোচনীয় পরাজয়ের ইঙ্গিত দিলেন আরাগচি

আলজাজিরা

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি: এএফপি

চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র আত্মবিশ্বাসী হলেও দেশটিকে শেষ পর্যন্ত শোচনীয় পরাজয়ের মুখে পড়তে হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এ প্রসঙ্গে তিনি এক রোমান সেনাপতির পরিণতির কথা তুলে ধরেছেন। ওই সেনাপতি সংখ্যাগত শ্রেষ্ঠত্ব থাকা সত্ত্বেও শেষ সামরিক অভিযানে শোচনীয়ভাবে পরাজিত হয়েছিলেন। যুদ্ধক্ষেত্র থেকে পালানোর পর তার শিরশ্ছেদ করা হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি এসব কথা বলেন।

পোস্টে তিনি লেখেন, ‘তলোয়ারধারীদের আইন বোঝাতে যেয়ো না’—এই কথাটি বলেছিলেন একজন রোমান সেনাপতি। সংখ্যাগতভাবে এগিয়ে থাকা সত্ত্বেও তার শেষ সামরিক অভিযান শোচনীয় পরাজয়ে শেষ হয়েছিল। যুদ্ধক্ষেত্র থেকে পালানোর পর তার শিরশ্ছেদ করা হয়।

এরপর আরাগচি আরো লেখেন, ‘এর চেয়ে ভালো প্রবাদ হলো—যারা অতীত মনে রাখতে পারে না, তারা একই ভুলের পুনরাবৃত্তি করতে বাধ্য হয়।’

আরাগচির এই মন্তব্যের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাম্প্রতিক বক্তব্য। চলতি সপ্তাহের শুরুতে ফেডারেলিস্ট সোসাইটির ন্যাশনাল লইয়ার্স কনভেনশনে দেওয়া ভাষণে রুবিও ‘তলোয়ারধারীদের আইন বোঝানো বন্ধ করো’—এই প্রবাদ উল্লেখ করেন। আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সমালোচনা করতে গিয়ে তিনি এ কথা বলেন।

রুবিওর ওই বক্তব্যের জবাবেই রোমান সেনাপতির পরিণতির উদাহরণ টেনে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পরাজয়ের ইঙ্গিত দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

এএম

বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পূরণে ট্রাম্পকে ইরাকের প্রেসিডেন্টের আহ্বান

চাপে ফেলে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ কমানোর হুমকি যুক্তরাষ্ট্রের

গাজায় যুদ্ধবিরতির পরও বাড়ছে প্রাণহানি

মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, আবারও যুদ্ধ শুরুর শঙ্কা

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা বন্ধে ইসরাইলের প্রতি চার দেশের আহ্বান

লেবাননে সিরীয় শরণার্থী শিবিরে আগুন, গৃহহীন ৭৫ পরিবার

ইহুদিবিদ্বেষ নিয়ে ইসরাইলি অভিনেত্রীর কান্না, সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনা

সৌদির তেল স্থাপনা থেকে বিমানবন্দর, একাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি হুথিদের

মক্কা-মদিনায় হামলার অভিযোগ নির্লজ্জ মিথ্যাচার: হুথি মুখপাত্র