হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

জর্ডানের আকাশে ইরানের ক্ষেপণাস্ত্র, ৪টির মধ্যে ৩টি ভূপাতিতের দাবি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

জর্ডানের দক্ষিণাঞ্চলীয় শহর আকাবার দিকে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ইসরাইলের সামরিক বাহিনী। একই সময়ে জর্ডান জানিয়েছে, নিক্ষিপ্ত চারটি ক্ষেপণাস্ত্রের মধ্যে তিনটি তারা আকাশেই ভূপাতিত করেছে।

ইসরাইলি সামরিক বাহিনীর এক মুখপাত্র জানান, ইরান থেকে আকাবার দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, কিছু ক্ষেপণাস্ত্র ইসরাইলের ভূখণ্ডেও পড়তে পারে। এ কারণে দক্ষিণ ইসরাইলে সতর্কতামূলক সাইরেন বেজে উঠতে পারে।

এক বিবৃতিতে তিনি বলেন, সাইরেন বাজলে সবাইকে দ্রুত নিরাপদ আশ্রয়ে প্রবেশ করে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানে অবস্থান করতে হবে।

অন্যদিকে, জর্ডানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনী নিক্ষিপ্ত চারটি ক্ষেপণাস্ত্রের মধ্যে তিনটি সফলভাবে প্রতিহত ও ভূপাতিত করেছে।

চতুর্থ ক্ষেপণাস্ত্রটি জর্ডানের দক্ষিণাঞ্চলের একটি দূরবর্তী এলাকায় পড়েছে বলে জানানো হয়েছে।

জর্ডানের কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সূত্র: আলজাজিরা।

এমএমআর

সবজিতে স্বস্তি মিললেও মাছ-মুরগি-ডিমে অস্বস্তি

জুলাই বিপ্লব পৃথিবীর ইতিহাসে একটা সেরা বিপ্লব: কবি কল্যাণী ঠাকুর চাঁড়াল

কুমিল্লা মেডিকেল কলেজে সব ফ্লোরে ছয়টি বাথরুমের মধ্যে পাঁচটিই বন্ধ, কৃষিমন্ত্রীর ক্ষোভ

বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীদের কষ্টের দ্বিতীয় উদাহরণ পৃথিবীতে নেই

জিপিএ-৫ প্রাপ্ত এক হাজার শিক্ষার্থীকে ঢাকা মহানগর পশ্চিম শিবিরের সংবর্ধনা

রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

মালয়েশিয়ার শ্রমবাজার খুলতেই সক্রিয় দালালচক্র, আবারও কি ফাঁদে বাংলাদেশিরা?

পৌনে ৪ লাখ আবেদন, তবুও মেলেনি যোগ্য প্রার্থী, শূন্য ২৩৪৩ ক্যাডার পদ

শাপলা গণহত্যা মামলায় পেছাল শুনানি, পরবর্তী তারিখ ১৬ সেপ্টেম্বর