হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরান-মার্কিন সমঝোতা ‘গেম চেঞ্জার’: কানাডার প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া সমঝোতা স্মারক একটি ‘গেম চেঞ্জার’ বা বড় ধরনের পরিবর্তন আনতে পারে। তিনি এটিকে ‘সুপরিকল্পিত’ ও ‘ইতিবাচক’ চুক্তি হিসেবে উল্লেখ করে এর প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন।

জি-৭ সম্মেলনের ফাঁকে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে কার্নি বলেন, ‘আমরা যে চুক্তিটি হয়েছে তাতে খুবই সন্তুষ্ট। এটি একটি গেম চেঞ্জার।’

তিনি বলেন, এটি এমন একটি ভিত্তি তৈরি করে, যার মাধ্যমে নিশ্চিত করা যাবে যে ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। পাশাপাশি এটি ভবিষ্যতে এই অঞ্চলের অর্থনীতিগুলোকে আবারও একীভূত করার পথ তৈরি করবে।

কার্নি আরও বলেন, ‘এটি লেবানন সংকটের একটি সমাধানের ভিত্তিও তৈরি করে, যে বিষয়টি আমরা আজ আলোচনা করেছি। তাই এটি ইতিবাচক।’

সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে কানাডার প্রধানমন্ত্রী আরও বলেন, চুক্তিটি ইরানের জন্য বড় ধরনের আর্থিক প্রণোদনা তৈরি করবে। তবে এর জন্য আগামী কয়েক মাসে ইরানকে কিছু প্রতিশ্রুতি পূরণ করতে হবে।

এর মধ্যে হরমুজ প্রণালি উন্মুক্ত করা এবং সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরের বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয় রয়েছে বলে জানান তিনি।

এসআর

শিগগিরই ইরানের পারমাণবিক প্রকল্পে ফিরবেন রুশ বিশেষজ্ঞরা

যুদ্ধবিরতির পরও গাজায় ১,০০৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল

হেবরনের প্রশাসনিক ক্ষমতা কেড়ে নিতে চায় ইসরাইল

ইরান-লেবাননকে সহায়তা দেবে চীন

লেবাননে যুদ্ধাপরাধ করছে ইসরাইল: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

ইরান-মার্কিন চুক্তিতে ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল গঠন

ইরান কেন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিকে বিজয় হিসেবে দেখছে

লেবাননে ইসরাইলি হামলা ‘চুক্তি ভেঙে দিতে পারে’: ডগ ব্যান্ডো

তেলের দাম বিশ্ববাজারে তিন মাসের মধ্যে সর্বনিম্ন

যুদ্ধের ক্ষতি সত্ত্বেও পারমাণবিক আলোচনায় আত্মবিশ্বাসী ইরান