হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের কাছেও তেল বিক্রি করতে পারবে ইরান

আমার দেশ অনলাইন

প্রতীকী ছবি

ইরানকে কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো ডলারে তেল বিক্রির অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে ইরান এখন যুক্তরাষ্ট্রের ক্রেতাদের কাছেও তেল বিক্রি করতে পারবে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, এতে আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান, ইরানি কর্মকর্তারা চলতি সপ্তাহেই দেশটিতে পারমাণবিক পরিদর্শকদের ফের প্রবেশের অনুমতি দিতে সম্মত হয়েছেন। এটি ইরানের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ ছাড় হিসেবে দেখা হচ্ছে।

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ অবসানে চলমান আলোচনায় অগ্রগতির ইঙ্গিত পাওয়ায় ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৮ ডলারের নিচে নেমে এসেছে।

এদিকে প্রযুক্তি খাতে চাপের মুখে পড়েছে আলফাবেটের শেয়ার, যা সোমবার ৫ শতাংশ কমেছে। কারণ জন জাম্পার গুগল ডিপমাইন্ড ছেড়ে প্রতিদ্বন্দ্বী এআই প্রতিষ্ঠান অ্যানথোপিকে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। এর কিছুদিন আগেই আরেক খ্যাতনামা এআই গবেষক নোয়াম শেজার গুগল ছেড়ে ওপেন এআইয়ে যোগ দেন।

অন্যদিকে, স্পেস এক্সের শেয়ার টানা তৃতীয় দিনের মতো পতন অব্যাহত রেখেছে। সোমবার কোম্পানিটির শেয়ার ১৬ শতাংশ কমেছে এবং ১৬ জুনের সর্বোচ্চ অবস্থান থেকে এখন পর্যন্ত মোট ২৩ শতাংশ নেমে গেছে।

এএম

ইরান-ইউক্রেন যুদ্ধের তথ্য ফাঁসের অভিযোগ মার্কিন জেনারেলের বিরুদ্ধে

ইসরাইলের নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ‘হাস্যকর ও বিপজ্জনক’: কাতার

নেতানিয়াহু ক্ষমতা হারালে বিশ্বে যে চার পরিবর্তন আসবে

ভোটের রায় অস্বীকার করে আরবদের নিশানা করছেন নেতানিয়াহু: ইয়ার গোলান

হরমুজে মাইনের আঘাতে ৩ তেলবাহী জাহাজে আগুন

ইসরাইলে আরব ভোট বাড়াতে কাতার-তুরস্কের অর্থায়নের অভিযোগ, শপথ পেছানোর চক্রান্ত

হরমুজে মার্কিন গুপ্তচর ড্রোন এমকিউএম-১৭০ আটকানোর দাবি ইরানের

ইসরাইলের ফিলিস্তিনি নাগরিক কারা

বিশ্বের শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় সৌদির ১৫১ গবেষক

খ্রিষ্টান ও মুসলিমদের সহাবস্থান বজায় রাখা ছাড়া লেবাননের অস্তিত্ব টিকবে না: প্রেসিডেন্ট আউন