হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলের কাছে ২০ হাজারের বেশি বোমা বিক্রির করছে যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র সরকার ইসরাইলের কাছে ২০ হাজারের বেশি বোমা বিক্রির অনুমোদন দিয়েছে, যার মোট মূল্য প্রায় ৬৫০ মিলিয়ন ডলার। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কংগ্রেসের নিয়মিত পর্যালোচনা প্রক্রিয়া এড়িয়ে এই অনুমোদন দিয়েছে বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একটি জরুরি পরিস্থিতি বিদ্যমান রয়েছে বলে সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে প্রশাসন সাধারণত যে কংগ্রেসীয় পর্যালোচনা প্রক্রিয়া অনুসরণ করা হয়, তা এ ক্ষেত্রে বাতিল করতে পেরেছে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আরও জানিয়েছেন, ইসরাইল সরাসরি বাণিজ্যিক বিক্রির মাধ্যমে অতিরিক্ত প্রায় ২৯৮ মিলিয়ন ডলারের অস্ত্র ও গোলাবারুদ কিনবে।

এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে প্রকাশিত জাতিসংঘের একটি প্রতিবেদনে বলা হয়, গাজায় ঘনবসতিপূর্ণ এলাকায় ইসরাইল একই ধরনের ভারী অস্ত্র ব্যবহার করে থাকতে পারে। ওই প্রতিবেদনে ফিলিস্তিনি ভূখণ্ড গাজা উপত্যকায় চলমান যুদ্ধের সময় এসব অস্ত্র ব্যবহারের সম্ভাবনার কথা উল্লেখ করা হয়।

সূত্র: আল জাজিরা

এসআর

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের সাড়ে ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার