হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজ সংকট বিশ্ব অর্থনীতিকে ‘শ্বাসরোধ’ করছে: জাতিসংঘ মহাসচিব

আমার দেশ অনলাইন

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ফাইল ছবি

হরমুজ প্রণালিতে চলাচলের ওপর বিধিনিষেধ বিশ্ব অর্থনীতিকে ‘শ্বাসরোধ’ করছে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

তিনি বলেন, যুদ্ধের কারণে সৃষ্ট এই অস্থিরতা বিশ্বজুড়ে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সংকট তৈরি করছে।

জাতিসংঘ মহাসচিব সতর্ক করে বলেন, পরিস্থিতির যদি খুব দ্রুত উন্নতি হয়, এমনকি ‘সবচেয়ে ভালো পরিস্থিতির’ কথা চিন্তা করলেও অর্থনৈতিক এই ধকল কাটিয়ে ওঠা সহজ হবে না।

তিনি বলেন, ‘যদি আজই সব বিধিনিষেধ তুলে নেওয়া হয়, তবুও সরবরাহ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হতে কয়েক মাস সময় লাগবে। যার ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি কম থাকবে এবং পণ্যের উচ্চমূল্য আরো দীর্ঘায়িত হবে।’

গুতেরেস উল্লেখ করেন, হরমুজ প্রণালির সংকটের কারণে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে, যা সরাসরি বিশ্ব অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি।

সূত্র : আল-জাজিরা

এএম

আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত হলো নিরাপত্তা: মোজতবা খামেনি

গাজা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার আগে ও পরের কিছু চিত্র

গাজা যুদ্ধ মোদির ভারতকে যেভাবে ইসরাইলের আরো কাছে নিল

ইসরাইলি হামলা: প্রতি ৯০ মিনিটে একজন ফিলিস্তিনি হতাহত

সৌদির হয়ে হুথিদের বিরুদ্ধে হামলা চালাবে না তুরস্ক

হরমুজ প্রণালিতে একের পর এক শক্তিশালী বিস্ফোরণ

ইরান যুদ্ধ থামাতে সবকিছু করতে প্রস্তুত পুতিন

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও মজুত নিয়ে আপস করবে না ইরান

হরমুজের সাত দিনের পরিকল্পনা নিয়ে মার্কিন জবাব পর্যালোচনা করছে ইরান

হুথিদের হামলা ঠেকাতে সৌদিকে সহায়তার উপায় খতিয়ে দেখছে তুরস্ক