হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

নতি স্বীকার নয়, যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

আমার দেশ অনলাইন

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুঁশিয়ারির পর নতি স্বীকার না করার ঘোষণা দিয়েছে ইরান। একই সঙ্গে যেকোনো ধরনের সম্ভাব্য হামলা মোকাবিলায় দেশটি সামরিকভাবে ‘বিস্ময়কর’ সব প্রস্তুতি নিয়ে রেখেছে বলে দাবি করেছেন জ্যেষ্ঠ কর্মকর্তারা।

আল জাজিরার প্রতিনিধি আলী হাশেম তেহরান থেকে জানান, মার্কিন চাপের মুখে আত্মসমর্পণ না করার বিষয়ে আগেভাগেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ইরান।

দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ এক বার্তায় জানিয়েছেন, ইরান কোনোভাবেই নতি স্বীকার করবে না এবং অবরুদ্ধ অবস্থায় পাকিস্তানের আলোচনায় অংশ নেবে না। পুনরায় যুদ্ধ শুরু হলে ইরান অনেক ‘বিস্ময়’ নিয়ে প্রস্তুত আছে বলেও তিনি হুঁশিয়ারি দেন।

ইরানের সামরিক বাহিনীর প্রধান কমান্ড ‘খাতাম আল-আনবিয়া সদর দপ্তর’ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য যেকোনো আক্রমণ প্রতিহত করতে তারা পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছে।

ইরানের ওপর বড় ধরনের হামলার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগসহ একাধিক সরকারি কর্মকর্তা।

ইরানি কর্মকর্তারা জনগণের উদ্দেশে এই বার্তা দিচ্ছেন যে, যদি তারা অবরুদ্ধ অবস্থায় আলোচনায় বসতে এবং নতি স্বীকার করতে অস্বীকৃতি জানায়, তবে যুদ্ধের আশঙ্কা প্রবল। মূলত যুক্তরাষ্ট্রের শর্ত মেনে আত্মসমর্পণের চেয়ে যুদ্ধের প্রস্তুতিকেই প্রাধান্য দিচ্ছে তেহরান।

সূত্র: আল-জাজিরা

এএম

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা